ইতিমধ্যে রেড রোডে নিরাপত্তার জন্য ৯টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে দায়িত্বে থাকবেন একজন এসিপি পদমর্যাদার অফিসার। পুলিশের মোট প্রায় ৫০০০ জনের ফোর্স থাকবে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 4 October 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজো (Durga Puja) শেষ হলেও উৎসবের রেশ এখনও অব্যাহত। প্রতিবারের মতো এবারও পুজোর পর শহরের বিভিন্ন পুজো কমিটির প্রতিমাকে নিয়ে কার্নিভালের (Red Road Crnival) আয়োজন করা হয়েছে। কার্নিভালকে ঘিরে রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
২০১৬ সালের পর এবার সর্ববৃহৎ কার্নিভালের আয়োজন হতে চলেছে। এবারে ১১৩টি পুরস্কারজয়ী পুজো কমিটি অংশ নিচ্ছে এই মহা-উৎসবে। গত বছর অংশ নিয়েছিল ৮৯টি পুজো কমিটি, তার আগে ২০২২ ও ২০২৩ সালে প্রায় ১০০টি কমিটি এই উৎসবে সামিল হয়েছিল।
কার্নিভালের প্রদর্শনীর বিষয়বস্তু এবারও সমসাময়িক। দুর্গা পুজোর মণ্ডপগুলোর মতো, শিল্প-সংস্কৃতি এবং সামাজিক বার্তা এবারও উঠে আসবে।
ইতিমধ্যে রেড রোডে নিরাপত্তার জন্য ৯টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে দায়িত্বে থাকবেন একজন এসিপি পদমর্যাদার অফিসার। পুলিশের মোট প্রায় ৫০০০ জনের ফোর্স থাকবে। মুখ্যমন্ত্রী এবং অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ জন ডেপুটি কমিশনার। নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে ড্রোন নজরদারি এবং কুইক রেসপন্স টিম। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে পালা বদলের পাঁচ বছরের মাথায় ২০১৬ সাল থেকে রাজ্য সরকার কলকাতায় দুর্গা পুজোর কার্নিভালের আয়োজন করে আসছে। এখন কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও অনুষ্ঠিত হয় দুর্গা পুজো কার্নিভাল। ইতিমধ্যে ইউনেস্কো থেকে স্বীকৃতিও পেয়েছে বাংলার ঐতিহ্যমন্ডিত দুর্গা উৎসব।