Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আরও কিছু প্রশ্ন রয়েছে! অনুব্রত-কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে ফের তলব জাতীয় মহিলা কমিশনের

গত মাসে বোলপুর থানার আইসি লিটন হালদার অনুব্রতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, অনুব্রত ফোনে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন এবং তাঁর পরিবারের মহিলা সদস্যকে নিয়েও অশালীন মন্তব্য করেন। 

আরও কিছু প্রশ্ন রয়েছে! অনুব্রত-কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে ফের তলব জাতীয় মহিলা কমিশনের

অনুব্রত মণ্ডল এবং আমনদীপ সিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 July 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে বোলপুর থানার আইসি-কে (Bolpur PS IC) ফোন করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ফের বীরভূমের পুলিশ সুপার (SP) আমনদীপ সিংকে (Amandeep Singh) তলব করল জাতীয় মহিলা কমিশন (NCW)। সূত্রের খবর, আগামী ২৩ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টায় দিল্লিতে কমিশনের সদর দফতরে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, অনুব্রত-কাণ্ডে আগেই এসপি-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু কমিশন সন্তুষ্ট হয়নি জেলার পুলিশের দেওয়া ‘অ্যাকশন টেকেন’ রিপোর্টে (Action Taken Report)। তবে আরও বিস্তারিত তথ্য জানতে চায় কমিশন। এই কারণে তলব। তবে এসপি আমনদীপ সিং-এর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার বা বোলপুরের এসডিপিও অথবা এই তদন্ত সম্পর্কে অবহিত কোনও আধিকারিকও হাজিরা দিতে পারেন।

গত মাসে বোলপুর থানার আইসি লিটন হালদার অনুব্রতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, অনুব্রত ফোনে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন এবং তাঁর পরিবারের মহিলা সদস্যকে নিয়েও অশালীন মন্তব্য করেন। এই অভিযোগের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছে জাতীয় মহিলা কমিশন।

এর আগেও দু’বার বীরভূম জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন, কিন্তু তারা সন্তুষ্ট হয়নি। পরে বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর তাঁকে স্বস্তি দেয় আদালত। বলা হয়, জাতীয় মহিলা কমিশনের তলবে সশরীরে উপস্থিত হতে হবে না তাঁকে। পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে পারবেন এসপি। প্রয়োজনীয় নথি ইমেলে পাঠানোর কথাও জানায় আদালত। 

এবার কমিশন চূড়ান্তভাবে ২৩ জুলাইয়ের দিন নির্ধারণ করেছে। ওই দিন জেলা পুলিশের মনোনীত আধিকারিককে কমিশনের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।


```