Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নবদ্বীপ মহাশ্মশান থেকে একাধিক মৃতদেহ গায়েব! খবর ছড়াতেই শোরগোল, তদন্তে পুলিশ

নবদ্বীপ মহাশ্মশান থেকে গায়েব হয়ে যাচ্ছে একের পর এক মৃতদেহ! এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ল এলাকায়। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।

নবদ্বীপ মহাশ্মশান থেকে একাধিক মৃতদেহ গায়েব! খবর ছড়াতেই শোরগোল, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 7 June 2025 17:06

কাজল বসাক, নদিয়া

নবদ্বীপ মহাশ্মশান থেকে গায়েব হয়ে যাচ্ছে একের পর এক মৃতদেহ! এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ল এলাকায়। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নবদ্বীপ মহাশ্মশানের একাধিক সমাধিস্থল থেকে মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে দিনের পর দিন। অনেক পুরনো সমাধিস্থলে খোঁড়াখুঁড়ির চিহ্ন স্পষ্ট। একাংশের অনুমান, মৃতদেহ তুলে পাচার করা হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, এখনও পর্যন্ত শতাধিক দেহ গায়েব হয়েছে। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের মদতেই মৃতদেহ তুলে পাচার করা হচ্ছে। মানব অঙ্গ পাচারের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে। তবে সেই অভিযোগ সাফ খারিজ করে দিয়েছে তৃণমূল। শাসক দলের পাল্টা বক্তব্য, ঘটনার তদন্ত হোক, দোষী যেই হোক, কঠোর শাস্তি হোক। এটা রাজনীতি করার বিষয় নয়।

নবদ্বীপ থানার পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। শ্মশান চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। সিসিটিভি বসানোর বিষয়েও ভাবনা-চিন্তা চলছে বলে জানা গেছে।

পুলিশ আধিকারিকরা জানান, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনও আলাদা করে রিপোর্ট তলব করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কী উদ্দেশ্যে এই দেহ পাচারের চেষ্টা—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু বলতে নারাজ কর্তারা। শ্মশানে নজরদারি বাড়ানোর পাশাপাশি, দেহ চুরির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন এলাকার মানুষ।


```