Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শিলংয়ে রাজা-সোনমের শেষ মুহূর্ত ধরা পড়ল সিসিটিভি-তে, নবদম্পতির 'অন্তর্ধান' রহস্যে নয়া মোড়!

পুলিশ সূত্রে খবর, গত ২৩ মে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল পরিবারের। ২২ মে রাতেই নবদম্পতিকে  শিলংয়ের একটি হোমস্টের গেটের বাইরে স্কুটি করে নামতে দেখা যায়। সেসময় তাঁরা একটি সাদা স্যুটকেস নিয়ে এসেছিলেন। 

শিলংয়ে রাজা-সোনমের শেষ মুহূর্ত ধরা পড়ল সিসিটিভি-তে, নবদম্পতির 'অন্তর্ধান' রহস্যে নয়া মোড়!

গ্রাফিক্স- দ্য ওয়াল

শেষ আপডেট: 7 June 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর (Raja Raghubangshi) মৃতদেহ  উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি তাঁর স্ত্রী সোনমের। প্রায় দু সপ্তাহ আগে মেঘালয়ে মধুচন্দ্রিমায় এসেছিলেন নবদম্পতি (Indore Couple Missing Case)। তারপরই নিখোঁজ হয়ে যান দু'জনেই। পুলিশি তদন্তে এবার নয়া মোড়! তাঁদের হাতে উঠে এল শিলংয়ের এক হোমস্টের সিসিটিভি ফুটেজ।

পুলিশ সূত্রে খবর, গত ২৩ মে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল পরিবারের। ২২ মে রাতেই নবদম্পতিকে  শিলংয়ের একটি হোমস্টের গেটের বাইরে স্কুটি করে নামতে দেখা যায়। সেসময় তাঁরা একটি সাদা স্যুটকেস নিয়ে এসেছিলেন। কিছুক্ষণ পরই আবার স্কুটি করে বেরিয়ে যান তাঁরা। পরে রাজার দেহ উদ্ধারের সময়েই ঘটনাস্থলের কাছে সেই স্কুটিটি পাওয়া গিয়েছিল।

পুলিশের হাতে ৪ মিনিট ৫৩ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ভিডিওতে দেখা যায়, রাজা ও সোনম দুজনেই কালো জ্যাকেট পরে রয়েছেন সোনম (Sonam)। জ্যাকেটের নীচে সাদা শার্ট পরেছিলেন হোমস্টের ভিতরে ঢুকে রিসেপশনে দাঁড়িয়ে রাজা কর্মীদের সঙ্গে কথা বলছেন। সেই সময় সোনম বাইরে ছিলেন। কিছুক্ষণ পর রাজা বাইরে এসে স্যুটকেস খুলে কয়েকটি জিনিস তাঁর স্ত্রীর হাতে দেন। যুবকের মৃতদেহের পাশে সোনমের সাদা শার্টটিও পাওয়া যায় বলে জানিয়েছেন তদন্তকারীরা।

সিসিটিভি ফুটেজটি ২২ মে-র অর্থাৎ যেদিন দম্পতি নিখোঁজ হন (Indore Couple Missing Case) তার আগের দিনের। ওইদিনই তাঁরা চেরাপুঞ্জির উদ্দেশে রওনা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। হোম স্টে থেকে ২০ কিলোমিটার দূরে গভীর খাত থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা গেলেও এখনও সোনমের কোনও খোঁজ পাওয়া যায়নি।

যুবকের মৃতদেহ ইতিমধ্যেই ইন্দোরে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের। অন্যদিকে, সোনমের ভাই তাঁর বোনের খোঁজে শিলং গিয়েছেন। পুলিশ এবার সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ঘটনার তদন্তে এগোচ্ছে।

আরও জানা যাচ্ছে, সোনমের খোঁজে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। যেখানে রাজার দেহ উদ্ধার হয়েছিল তার ৫০ কিলোমিটার এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। এরইমধ্যে মানব পাচারের তত্ত্বও উঠে আসছে। রাজাকে খুন করে সোনমকে অপহরণ এবং তারপর অন্যত্র পাচার করে দেওয়া হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে, দাম্পত্য জীবন শুরু করার কয়েকদিনের মধ্যেই এভাবে নিখোঁজ এবং মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ও রহস্য তৈরি হয়েছে।


```