Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: 'সিবিআই টাকা নিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে', অভিযোগ নির্যাতিতার পরিবারের

এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠিও লিখেছেন নিহত চিকিৎসকের বাবা-মা। 

RG Kar: 'সিবিআই টাকা নিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে', অভিযোগ নির্যাতিতার পরিবারের

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 June 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় (RG Kar Case) এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে বড় অভিযোগ মৃত চিকিৎসকের বাবা-মায়ের (victim's family)। তাঁদের অভিযোগ, সিবিআই টাকার বিনিময়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠিও লিখেছেন নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁরা বলেন, "মেয়েদের খুনের প্রকৃত বিচারের জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব। আমাদের কাছে খবর এসেছে, সিবিআই টাকার বিনিময়ে আসল ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে।"

এহেন অভিযোগকে ঘিরে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে গোটা ঘটনায় নির্যাতিতার পরিবারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলেন, "ঘটনার পরই তদন্তে নেমে কলকাতা পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল। তারপরও কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আদালতে সওয়াল করেছিলেন নির্যাতিতার পরিবার। এখন তাঁরা সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুললে তো তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে।"

২০২৪ সালের ৮ অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালের সেমিনার হলে কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হয়। একই সময়ে, শিয়ালদহ আদালতে আরজি করের মূল মামলার বিচারপ্রক্রিয়া চলছিল। আদালত দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে, নিম্ন আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে। অনেকে অসন্তোষও প্রকাশ করেছেন। কেন আরজি করের ঘটনার গুরুত্বকে 'বিরলতম' অপরাধ হিসেবে গণ্য করা হয়নি, তা নিয়ে প্রশ্নও ওঠে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই বড় অভিযোগ আনলেন নির্যাতিতার পরিবার। যদিও এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```