Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কয়লাকে যতই ধোও তার রঙ কি কালো থেকে সাদা হবে? বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যর নিশানায় কেষ্ট

অতীতে বিভিন্ন ইস্যুকে বিদ্যুৎবাবুকে ঘেরাও করে রেখেছিলেন অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন প্রাক্তন উপাচার্য।

 কয়লাকে যতই ধোও তার রঙ কি কালো থেকে সাদা হবে? বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যর নিশানায় কেষ্ট

শেষ আপডেট: 7 June 2025 10:02

দ্য ওয়াল ব্যুরো: বোলপুরের আইসিকে গালাগালাজের ঘটনায় প্রশ্নের মুখে বীরভূমের তণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Viral Audio News)। তবে অতীতে অনুব্রতর এমন আচরণের সাক্ষী তিনি নিজে একাধিবার থেকেছেন বলে দাবি করলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Former Vice-Chancellor of Visva Bharati)।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বলেন, "অনুব্রতর মুখে কুকথা আমি আগেও শুনেছি। আমরা প্রয়াত বাবাকে নিয়ে উনি একাধিকবার কুকথা বলেছেন। কুকথা বলা যেন ওর জন্মগত রোগ!" এরপরই কটাক্ষের সুরে বিদ্যুৎবাবু বলেন, "কয়লাকে যতই ধোও তার রঙ কি কালো থেকে সাদা হবে?"

আইসি ও তাঁর মা, স্ত্রীকে উদ্দেশ্য করে নোংরা গালমন্দ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল অডিও। ওই ঘটনায় অনুব্রতকে কেন গ্রেফতার করা হবে না, সেই প্রশ্ন তুলে আগামী ৯ জুন বোলপুরে মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গেও বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

তিনি বলেন, "দু'বার পুলিশি তলবের পর অনুব্রত পুলিশের কাছে হাজিরা দিলেও এখনও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। মাথায় যদি দিদির হাত না থাকত তাহলে আজকে জামিন অযোগ্য ওয়ারেন্টের পরে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায়?"

অতীতে বিভিন্ন ইস্যুকে বিদ্যুৎবাবুকে ঘেরাও করে রেখেছিলেন অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন প্রাক্তন উপাচার্য। তিনি বলেন, "আন্দোলনের নামে টানা ২১ দিন উনি আমাকে উনি বন্দি করে রেখেছিলেন। জলের লাইন কেটে দিয়েছিল। বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছিল। কিন্তু পুলিশ কোনও সাহায্য করেনি। আমাকে হাইকোর্ট থেকে সাহায্য নিতে হয়েছিল।" 


```