স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ১২ টা ৫২ মিনিট নাগাদ প্রাইভেট হেলিকপ্টারটির জরুরী অবতরণ করানো হয়। কপ্টারে পাইলট-সহ ছ'জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বরাসু হেলিপ্যাড থেকে কেদারনাথ ধাম যাচ্ছিল ওই প্রাইভেট হেলিকপ্টারটি।
_0.jpg.webp)
হেলিকপ্টারে জরুরী অবতরণ
শেষ আপডেট: 7 June 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: কেদারনাথ যাওয়ার পথে উত্তরাখণ্ডের (Uttarakhand) গুপ্তকাশীতে একটি হেলিকপ্টারের জরুরী অবতরণ (Helicopter Emergency Landing) করানো হল। শনিবার দিনের ব্যস্ত সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়। যান্ত্রিক গোলযোগের কারণেই মাঝপথে রাস্তায় হেলিকপ্টারটি নামানো হয়। পাইলট সামান্য আহত হলেও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ১২ টা ৫২ মিনিট নাগাদ হেলিকপ্টারটির জরুরী অবতরণ করানো হয়। জানা যায়, উড়ানের সময়েই পাইলট ক্যাপ্টেন সোধি হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগ (Technical Malfunction) হওয়ার সন্দেহ জানান। দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিনি রাস্তায় জরুরি অবতরণ করেন, যার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
उत्तराखंड के रुद्रप्रयाग में टेक ऑफ के समय हेली में आई तकनीकी खराबी सड़क पर करवाई लैंडिंग
पायलट की सूझबूझ से बचा बड़ा हादसा सड़क पर खड़ी एक गाड़ी क्षतिग्रस्त
हेलीकॉप्टर में सवार सभी पांचों यात्री सुरक्षित हैं@DGCAIndia #WATCH #helecopter #kedarnath #Crash #uttarakhand pic.twitter.com/KcnAFupcYO— Dighyanshu (@Digyanshu2) June 7, 2025
জরুরী অবতরণের (Emergency Landing) সময় পাইলট সামান্য আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। যাত্রীরাও সুরক্ষিত আছেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (UCADA) তরফে কাউকে উদ্বিগ্ন না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। কীসের কারণে গোলযোগ দেখা দিল, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে তারা।
হেলিকপ্টারটি যেখানে অবতরণ করে সেখানেই বেশ কয়েকটি গাড়ি পরপর পার্কিংয়ে দাঁড়িয়েছিল। কপ্টারের পিছনের অংশের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন তৎপর হয়ে দ্রুত ঘটনাস্থলে একটি দল পাঠায় এবং হেলিকপ্টারটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এছাড়াও যেখানে অবতরণ করানো হয়েছে তার পাশেই খাদ আছে।। অবতরণের সময় সামান্য ভুল ত্রুটি হলে বড়সর বিপদ ঘটতে পারত। শেষমেশ পাইলটের উপস্থিত বুদ্ধি এবং সতর্কতার জেরেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে।