Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘হাউসফুল ৫’-এ একটা নয়, দু'টি ক্লাইম্যাক্স! এমন অভিনব কৌশলে বিরক্ত নেটপাড়া

অবশেষে বড়পর্দায় মুক্তি পেল ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি—‘হাউসফুল ৫’। ৬ জুন মুক্তির পর থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ট্রেন্ডিং।

‘হাউসফুল ৫’-এ একটা নয়, দু'টি ক্লাইম্যাক্স! এমন অভিনব কৌশলে বিরক্ত নেটপাড়া

‘হাউসফুল ৫’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 7 June 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বড়পর্দায় মুক্তি পেল ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি—‘হাউসফুল ৫’। ৬ জুন মুক্তির পর থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ট্রেন্ডিং। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত এই বহু প্রতীক্ষিত কমেডি ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। মুক্তির পর অনেকে তাঁদের মতামত জানিয়েছেন অনলাইনে, আবার কেউ কেউ ছবির দু'টি ভিন্ন ক্লাইম্যাক্স—‘হাউসফুল ৫এ’ ও ‘হাউসফুল ৫বি’—নিয়ে বিস্তর আলোচনাও করেছেন।

ব্যাপারটা কী?

আসলে ‘হাউসফুল ৫’-এর নির্মাতারা এক অভিনব কৌশল নিয়েছেন—একই ছবির দু’টি ভিন্ন ক্লাইম্যাক্স বানিয়েছেন, যেগুলোকে বলা হচ্ছে ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’। আরও একটু সহজভাবে বলা যাক। যেমন- একটি থিয়েটারে আপনি দেখতে পাবেন ক্লাইম্যাক্স A (Housefull 5A), আবার অন্য কোনও থিয়েটারে থাকতে পারে ক্লাইম্যাক্স B (Housefull 5B)।

এই দুই ভার্সনের গল্প মোটামুটি এক হলেও, শেষের রহস্য উন্মোচনের ধরণটা কিন্তু আলাদা। অর্থাৎ আপনি যে ক্লাইম্যাক্সটা দেখে থিয়েটার থেকে বেরিয়েছেন। অপরজন সেই ক্লাইম্যাক্স নাও দেখতে পারে।

কেন এই স্ট্র্যাটেজি?

এটা আসলে একটি মার্কেটিং ও এক্সপেরিমেন্টাল চমক। দর্শকদের মধ্যে কৌতূহল জাগাতে এবং তাদের বারবার সিনেমা হলে ফেরানোর জন্যই এই ‘ডুয়েল এন্ডিং’ কৌশল নেওয়া হয়েছে। কেউ যদি প্রথমবার ‘৫এ’ দেখে থাকেন, তিনি হয়তো ‘৫বি’ দেখতেও আগ্রহী হবেন। তবে এই কৌশল নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠেছে। অনেকে পছন্দ করলেও, কেউ কেউ আবার তা একেবারেই পছন্দ করছেন না।

তবে এত কিছুর পরেও এটা বলাই যায় ছবিটি বক্স অফিসে যাত্রা শুরু করল দুর্দান্তভাবে। ট্রেড ট্র্যাকার Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, মুক্তির দিন রাত ১০টা পর্যন্ত সব ভাষা মিলিয়ে ‘হাউসফুল ৫’ আয় করেছে প্রায় ২৩ কোটি টাকা। এই সংখ্যাটা ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তির থেকেও বেশি। ২০১৯-এ মুক্তি পাওয়া ‘হাউসফুল ৪’ প্রথম দিনেই আয় করেছিল ১৯.০৮ কোটি টাকা। এমনকি অক্ষয়েরই চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘স্কাই ফোর্স’ আয় করেছিল মাত্র ১১.৫০ কোটি। সেই তুলনায়, ‘হাউসফুল ৫’ চলতি বছরের অন্যতম বড় ওপেনার হয়ে উঠেছে।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে প্রথম দিনের আয়ের নিরিখে শীর্ষে রয়েছে ‘হাউসফুল ৫’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘রেইড ২’ (১৯.৭১ কোটি), তৃতীয় ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ (১৮.৮৯ কোটি), চতুর্থ ‘স্কাই ফোর্স’ (১৫.৩০ কোটি) এবং পঞ্চম স্থানে রয়েছে ‘জাট’ (৯.৬২ কোটি)। তালিকায় আরও রয়েছে ‘কেশরী চ্যাপ্টার ২’, ‘ভুল চুক মাফ’, ‘গেম চেঞ্জার’ এবং ‘দেবা’—যারা প্রত্যেকেই প্রথম দিন ৫ থেকে ৮ কোটির মধ্যে আয় করেছে।


```