Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কাজের টোপে নারকীয় নির্যাতন, যৌনাঙ্গে গভীর আঘাত! মৃত্যুর সঙ্গে পাঞ্জা ব্যারাকপুরের তরুণীর

ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাঁর উপর চালানো হল অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন। 

কাজের টোপে নারকীয় নির্যাতন, যৌনাঙ্গে গভীর আঘাত! মৃত্যুর সঙ্গে পাঞ্জা ব্যারাকপুরের তরুণীর

শেষ আপডেট: 7 June 2025 16:46

দ্য় ওয়াল ব্যুরো,উত্তর ২৪ পরগনা: ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাঁর উপর চালানো হল অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন। নারকীয় ওই নির্যাতনের জেরে যুবতী এখন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ল সোদপুরে। থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকার বাসিন্দা ওই যুবতী কর্মসূত্রে ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই তাঁর পরিচয় হয় হাওড়ার ডোমজুড়ের যুবক আরিয়ান খানের সঙ্গে। অভিযোগ, কাজের প্রস্তাব দিয়ে গত ৩১ ডিসেম্বর আরিয়ান ও তার মা ও বোন যুবতীকে ফ্ল্যাটে ডেকে নেন। সেখানেই শুরু হয় অত্যাচারের অধ্যায়।

অভিযোগ, কাজের প্রস্তাব ছিল নিছকই ফাঁদ। কাজের নাম করে তাঁকে অশালীন প্রস্তাবে রাজি করাতে চেয়েছিল অভিযুক্ত যুবক। যুবতী রাজি না হওয়ায় তাঁকে আটকে রেখে শুরু হয় শারীরিক নির্যাতন। অভিযোগ, ঘরে আটকে রেখে দিনের পর দিন তাকে খেতে দিত না, লোহার রড দিয়ে মেরে হাত-পা ভেঙে দেয়, লোহার রড দিয়ে দাঁতও ভেঙে দেয়। গোপনাঙ্গে লোহার রড ঢোকানোর চেষ্টা করে। বৃহস্পতিবারও তাঁকে প্রচণ্ড মারধর করে আর গোপনাঙ্গ দা দিয়ে আঘাত করে। শুক্রবার কোনওভাবে ভোরবেলা পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে ওই যুবতী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিকেলে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছে ওই যুবতীর পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ করা হবে। স্থানীয় মানুষের দাবি, অভিযুক্তদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে কোনও মেয়ের সঙ্গে এমন ঘটনা না ঘটে।


```