Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'মাসোহারা নেয় পুলিশ, টাকা পৌঁছয় কালীঘাটে!' প্রকাশ্য জনসভায় বলে পুলিশি জাঁতাকলে ময়নার বিধায়ক

প্রকাশ্য জনসভায় বিস্ফোরক দাবি ময়নার বিধায়কের—পুলিশ মাসোহারা নেয়, আর সেই টাকা নাকি পৌঁছে যায় কালীঘাটে। অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। দিন্দাকে ডেকে পাঠিয়েছে পুলিশ।

'মাসোহারা নেয় পুলিশ, টাকা পৌঁছয় কালীঘাটে!' প্রকাশ্য জনসভায় বলে পুলিশি জাঁতাকলে ময়নার বিধায়ক

অশোক দিন্দা

শেষ আপডেট: 17 February 2026 12:38

দ্য ওয়াল ব্যুরো: ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) একটি মন্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক ঝড়। প্রকাশ্য জনসভায় পুলিশের বিরুদ্ধে ‘মাসোহারা’ (Extortion Money) তোলার অভিযোগ তুলে এবার খোদ বিধায়কই আইনি নোটিশের মুখে। ঘটনার পর তদন্তে নেমেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে (Mitun Kumar Dey)।

কী অভিযোগ তুলেছিলেন বিধায়ক?

সম্প্রতি ময়নায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিন্দা (Ashok Dinda) অভিযোগ করেন, এলাকায় পুলিশ নিয়মিত তোলা আদায় করছে। সেই মাসোহারা নাকি পুলিশ সুপারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সরাসরি ‘কালীঘাটে’ (Kalighat)। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আইনি নোটিশ পাঠাল জেলা পুলিশ

পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে (Mitun Kumar Dey) বলেন, “সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি এসেছে, সেখানে এক সম্মানীয় জনপ্রতিনিধি দাবি করেছেন পুলিশ বিশেষ পেশার মানুষের কাছ থেকে মাসোহারা নিচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এবং সঠিক তথ্য জনসমক্ষে আনার স্বার্থে বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।”

নোটিশ পেলেও সময় চাইলেন দিন্দা

পুলিশ সূত্রে খবর, বিধায়কের পক্ষ থেকে তাঁর আইনজীবী একটি আবেদন জমা দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, অশোক দিন্দার (Ashok Dinda) এখনই হাজিরা দিতে পারবেন না। ফলে কিছু অতিরিক্ত সময় চাওয়া হয়েছে তদন্তে সহযোগিতা করার জন্য।

তবে পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন—তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে।

যোগাযোগের চেষ্টা ব্যর্থ, জল্পনা বাড়ছে

এই বিতর্কে বিধায়কের প্রতিক্রিয়া জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফোনে সাড়া না মেলায় রাজনৈতিক মহলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

এবার নজর তদন্তে—প্রমাণ দিতে পারবেন কি বিধায়ক?

এখন মূল প্রশ্ন—বিধায়ক তাঁর গুরুতর অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দিতে পারবেন কি না। নাকি এই পুলিশ-বনাম-বিধায়ক সংঘাত গড়াবে বড়সড় আইনি লড়াইয়ের পথে।


```