Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

দুর্গাপুজোর আগেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ

উৎসবের আবহে এই কি তাহলে মানুষের মনের কাছাকাছি যাওয়ার, সংযোগ স্থাপনের সুবর্ণ সুযোগ? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।

দুর্গাপুজোর আগেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 August 2025 23:54

দ্য ওয়াল ব্যুরো: বাংলা-বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। এমন সময়ে এক নতুন জল্পনা উঠে এসেছে বিজেপির অন্দর থেকে। দুর্গাপুজো শুরুর আগে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমেজের আবহে ঢুকে পড়েছেন বাংলার মানুষ। এই কি তাহলে মানুষের মনের কাছাকাছি যাওয়ার, সংযোগ স্থাপনের সুবর্ণ সুযোগ? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।

বিজেপি সূত্রে রবিবার এমন এক খবর হাওয়ায় ভাসছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ২০ সেপ্টেম্বর নদিয়ার রানাঘাটে জনসভা করতে পারেন। অন্যদিকে, অমিত শাহ কলকাতায় দু’টি দুর্গাপুজো উদ্বোধন করবেন, এমন সম্ভাবনা রয়েছে।

দলের এক নেতা জানিয়েছেন, কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গাপুজো এবং সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC)-এ পশ্চিমবঙ্গ কালচারাল মঞ্চ আয়োজিত দুর্গাপূজা উদ্বোধনের আমন্ত্রণপত্র অমিত শাহকে পাঠানো হয়েছে।

সন্তোষ মিত্র স্কয়ার দুর্গাপূজা কমিটির সভাপতি ও বিজেপি নেতা সজল ঘোষ সংবাদসংস্থাকে জানিয়েছেন, “আমরা অমিত শাহজি-কে আমন্ত্রণ জানিয়েছি। এখনও নিশ্চিত বার্তা পাইনি। তবে আমরা আশাবাদী, গত বছরের মতো এ বছরও তিনি উদ্বোধন করবেন।”

উল্লেখ্য, ২০২৩ সালে ওই পুজোর থিম ছিল অযোধ্যার রামমন্দির। এবার পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’।

সূত্রের খবর, মহালয়ার পরদিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর কলকাতায় আসতে পারেন অমিত শাহ। আর মহালয়ার আগের দিন, অর্থাৎ ২০ সেপ্টেম্বর বাংলায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।

বিজেপি শীর্ষ নেতৃত্বের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দুর্গাপূজার আবহে বাংলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাইছে বিজেপি।


```