Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

না না আমাকে ছাড় দিতে হবে না, পিএম-সিএম অপসারণ বিল নিয়ে মন্ত্রিসভাতেও সাফ জানিয়েছিলেন মোদী

মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উঠেছিল, গুরুতর অপরাধে গ্রেফতার হলে প্রধানমন্ত্রীকে (Prime Minister) ওই নতুন বিলের আওতার বাইরে রাখা হোক। 

না না আমাকে ছাড় দিতে হবে না, পিএম-সিএম অপসারণ বিল নিয়ে মন্ত্রিসভাতেও সাফ জানিয়েছিলেন মোদী

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 August 2025 21:42

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উঠেছিল, গুরুতর অপরাধে গ্রেফতার হলে প্রধানমন্ত্রীকে ওই নতুন বিলের (PM CM removal bill) আওতার বাইরে রাখা হোক। কিন্তু নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজেই নাকি নাকচ করে দেন সেই প্রস্তাব।

বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) বলেন, “মোদীজি স্পষ্ট বলেছেন, প্রধানমন্ত্রীও একজন নাগরিক। তাঁর জন্য আলাদা সুরক্ষা কেন থাকবে? নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। আমাদের দলের মুখ্যমন্ত্রীরাও যদি ভুল করেন, তাঁদেরও পদ ছাড়তেই হবে। নীতি-নৈতিকতারও তো একটা গুরুত্ব আছে।’’

রিজিজু যখন এ কথা বলেন, তখন আবার দেখা যায় প্রবীণ আইনজীবী তথা সংবিধান বিশেষ হরিশ সালভে অন্তত তিনটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সাধারণ মানুষ কখনওই চায় না অপরাধীরা জেলে বসে সরকার চালাক। এই বিলের প্রয়োজন যে পড়ছে সেটাই দুর্ভাগ্যের। অভিযোগ উঠলেই পদ ছেড়ে দেওয়া উচিত।

হরিশ সালভে বিজেপি ঘনিষ্ঠ বলে নিন্দকদের কেউ কেউ খোঁচা দেন। বিভিন্ন চ্যানেলে তাঁর সাক্ষাৎকার দেখে অনেকে কটাক্ষ করে বলছেন, গুপি গাইন বাঘা বাইন ছবিতে শুন্ডির রাজার কথা মনে পড়ে যাচ্ছে। রাজকন্যা কি পড়িয়াছে? দেশের সংবিধান বিশেষজ্ঞ কি কম পড়েছে! পর্যবেক্ষকদের ধারণা, কিরনে রিজুজু বা হরিশ সালভেরা এই ধারণা তৈরি করতে চাইছেন যে যাঁরা দুর্নীতিগ্রস্ত তাঁরাই এই বিলকে ভয় পাচ্ছেন।

গত সপ্তাহে লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধন বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যা নিয়ে তুমুল বিতর্ক ও প্রতিবাদ শুরু হয়েছে। বিলে বলা হয়েছে, কম পক্ষে ৫ বছর সাজা হতে পারে এমন অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রীকে টানা ৩০ দিন জেলে থাকতে হয়, তাহলে তাঁর পদ চলে যাবে।

এই বিলকে কালা কানুন আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধী শাসিত রাজ্যগুলিকে অস্থির করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। এই বিল পাশ হলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। বিচার বিভাগ আর প্রাসঙ্গিক থাকবে না, ভারতবর্ষে পুলিশ রাষ্ট্রে পরিণত হবে। বিরোধীদের ভুয়ো অভিযোগে জেলে ঢুকিয়ে ক্ষমতা হাতানোর ফন্দি এঁটেছে বিজেপি।

সংসদে পেশ হওয়া এই বিল নিয়ে শুক্রবার কলকাতায় এসে ব্যাখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেছিলেন, “কেউ কেউ এত নিচে নেমে গেছে যে জেল থেকে সরকার চালাতে চায়। যারা ভ্রষ্ট, তারা পদে থাকতে পারে কি? মুখ্যমন্ত্রীও জেলে গিয়ে সরকার চালাচ্ছেন! মোদী সংবিধানের এই অপমান কখনওই সহ্য করবে না” বাংলায় শাসক দল সম্পর্কে মোদী বলেন, “তৃণমূলের রাজনীতি দুর্নীতিতে ডুবে আছে, তাই এই বিল দেখে ওরা ভড়কে গেছে”।

তবে এখনও সরকার বিলটি নিয়ে অনড়। বিলটি সংসদে পেশ হওয়ার পর এবার যৌথ কমিটির কাছে পাঠানো হবে খতিয়ে দেখার জন্য। ৩১ সদস্যের যৌথ কমিটি গঠন করা হচ্ছে। এর মধ্যে ২১ জন লোকসভার, ১০ জন রাজ্যসভার সদস্য থাকবেন। রাজ্যসভা ইতিমধ্যেই নিজেদের ১০ প্রতিনিধি মনোনীত করেছে। শীতকালীন অধিবেশনেই রিপোর্ট জমা দেবে কমিটি।

তবে বিলটির ভবিষ্যৎ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। সংসদে সংবিধান সংশোধন বিল পাশ করাতে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। অর্থাৎ লোকসভায় ৩৬১ জনের সমর্থন প্রয়োজন। সেখানে এনডিএ-র সাংসদ সংখ্যা হল ২৯৩। অর্থাৎ বিরোধীদের একাংশ বিলে সায় না দিলে তা পাশ করানো মুশকিল বইকি।


```