Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

CAA-তে আবেদনের রসিদকে গ্রহণ করতে হবে SIR-এ, হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন

যাঁরা সিএএ-তে আবেদন করছেন, তাঁরা কি চলতি সংশোধন প্রক্রিয়ায় নাম তুলতে পারবেন? এই প্রশ্ন নিয়েই নয়া আবেদন পৌঁছেছে কলকাতা হাইকোর্টে।

CAA-তে আবেদনের রসিদকে গ্রহণ করতে হবে SIR-এ, হাইকোর্টের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 November 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। সেই প্রেক্ষিতে কমিশনের থেকে রিপোর্টও চেয়েছে রাজ্যের উচ্চ আদালত। এদিকে বাংলায় এসআইআর (SIR in West Bengal) আবহেই কেন্দ্রের নাগরিকত্ব আইন (CAA)-এ আবেদন শুরু হয়েছে। কিন্তু যাঁরা সিএএ-তে আবেদন করছেন, তাঁরা কি চলতি সংশোধন প্রক্রিয়ায় নাম তুলতে পারবেন? এই প্রশ্ন নিয়েই নয়া আবেদন পৌঁছেছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দাবি করা হয়েছে - সিএএ-তে আবেদনকারীরা যে রসিদ পেয়েছেন তাকে যেন এসআইআরের ক্ষেত্রে বৈধ নথি হিসেবে অনুমোদন দেওয়া হয়। সেই আবেদনের শুনানি সোমবার হতে পারে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন কমিশন (ECI) ঘোষণা করে যে বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হবে। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটার এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

এই সময়েই বহু মানুষ সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাঁদের দাবি, সেই আবেদন রসিদকে যদি এসআইআরে গ্রহণযোগ্যতা না দেওয়া হয়, তাহলে তাঁরা নাগরিকত্ব ও ভোটাধিকার - উভয় ক্ষেত্রেই বঞ্চিত হবেন।

সংস্থার আইনজীবী আদালতে জানান, “অনেক আবেদনকারী ইতিমধ্যেই নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় সব নথি জমা দিয়েছেন। তাঁদের রসিদকে বৈধ হিসেবে স্বীকৃতি না দিলে তা নাগরিক অধিকারের পরিপন্থী হবে।”

এর আগে এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে তাতে আদালত কমিশনের থেকে জানতে চেয়েছে এসআইআর করার ক্ষেত্রে কী দেখা হচ্ছে। আগামী ১৯ তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তাঁদের।

ওই মামলাকারীর এও দাবি ছিল, এসআইআরের সময়সীমা (Deadline) বৃদ্ধি করা হোক। পাশাপাশি এও জানতে চাওয়া হয়েছিল যে - কেন এসআইআর করা হচ্ছে, এসআইআর করার প্রয়োজন কী, তা বিস্তারিতভাবে আদালতের কাছে জানাক জাতীয় নির্বাচন কমিশন (ECI)। এছাড়া ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক তারা, এই আর্জিও করা হয়। এখন দেখার কমিশন তাদের রিপোর্টে কী বলে।


```