Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

চাপ দিতেন পার্থ-মুকুলরা’, নিয়োগ মামলায় আদালতে বিস্ফোরক বয়ান প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের

ওয়াকিবহাল মহলের মতে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এই সাক্ষ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বড় অস্ত্র হয়ে উঠতে পারে।

চাপ দিতেন পার্থ-মুকুলরা’, নিয়োগ মামলায় আদালতে বিস্ফোরক বয়ান প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের

পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 September 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার বিচারপ্রক্রিয়া শুরু হতেই আদালতে বিস্ফোরক সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল (Former SSC chairman)। 

আদালত সূত্রে খবর, সিবিআইয়ের আইনজীবীর প্রশ্নের উত্তরে তিনি জানান, অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হত। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং মুকুল রায় (Mukul Ray)—দু’জনেই বারবার চাপ সৃষ্টি করতেন। এমনকী, বাড়িতে ডেকে নিয়েও বেআইনি নিয়োগে ‘চোখ বুজে অনুমোদন’ দেওয়ার জন্য প্রভাব খাটাতেন।

চিত্তরঞ্জনের দাবি, এই অস্বাভাবিক চাপের কারণেই মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এসএসসি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। মাত্র ২ বছর ৬ মাসের মাথায় পদত্যাগ করেন তিনি। আদালতে আরও জানান, শুধু সরাসরি নয়, কখনও দারোয়ান, কখনও ড্রাইভারের মাধ্যমে ‘বার্তা’ পৌঁছে দেওয়া হত—যাতে তিনি নেতাদের ইচ্ছেমতো কাজ করেন।

ওয়াকিবহাল মহলের মতে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এই সাক্ষ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। নিয়োগ দুর্নীতির দায়ীদের বিচারের ক্ষেত্রে এ বয়ান কার্যত মোক্ষম প্রমাণ হিসেবেই ধরা হচ্ছে।

নিয়োগ মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “ওঁর বয়ান সত্যিটাই সামনে এনেছে। প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পায়, তার ক্ষেত্রে এটাই আইনের পক্ষে কার্যকরী হয়ে উঠবে।”
 


```