Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মন্ত্রী চন্দ্রনাথকে গ্রেফতারের পথে ইডি? নিয়োগ দুর্নীতির কোটি টাকার খোঁজে মুরারইতে তল্লাশি

গত সপ্তাহেই আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। আদালত অবশ্য কিছু শর্ত জুড়ে দিয়েছে—নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতা ছাড়া অন্যত্র যেতে পারবেন না, তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে। 

 মন্ত্রী চন্দ্রনাথকে গ্রেফতারের পথে ইডি? নিয়োগ দুর্নীতির কোটি টাকার খোঁজে মুরারইতে তল্লাশি

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 September 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের মুরারই (Murroi ) ২ ব্লকের কিষান মান্ডিতে (Kisan Mandi) শুক্রবার হানা দিল ইডি (ED)। সূত্রের খবর, রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার (Minister Chandranath Sinha) জমি ও সম্পত্তি ঘিরে এ দিন কৃষি আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) নাম জড়ানোর পর থেকেই চন্দ্রনাথের আর্থিক উৎস নিয়ে নানা প্রশ্ন উঠছে।

ইডি-র দাবি, প্রায় ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। অঙ্ক দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা। এত বিপুল অর্থ কোথায় গেল—তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা এখনও পর্যন্ত দিতে পারেননি তিনি, বলেই অভিযোগ তদন্তকারী সংস্থার। ইডি সূত্রের আরও দাবি, ওই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই, জমি বা সম্পত্তির খতিয়ানেও নেই হদিস। স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়ছে, এত টাকা গেল কোথায়!

গত সপ্তাহেই আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। আদালত অবশ্য কিছু শর্ত জুড়ে দিয়েছে—নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতা ছাড়া অন্যত্র যেতে পারবেন না, তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে। এরই মধ্যে ফের মুরারইয়ে গিয়ে তল্লাশি শুরু করল ইডি।

কীভাবে এই মামলায় জড়ালেন মন্ত্রী? আদালতে ইডি জানিয়েছিল, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতেই প্রথম উঠে আসে তাঁর নাম। তারপরই তদন্তকারীরা চোখ রাখেন চন্দ্রনাথের অ্যাকাউন্টে। সেখানে ধরা পড়ে একাধিক বড়সড় লেনদেন।

চন্দ্রনাথ অবশ্য দাবি করেছেন, কৃষি এবং ব্যবসার মাধ্যমেই ওই টাকা এসেছে। কিন্তু ইডির সাফ মন্তব্য—যতটা দাবি করছেন মন্ত্রী, নথিতে তার প্রমাণ নেই। ফলে নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়া ‘অস্বাভাবিক নয়’।

সূত্রের খবর, তল্লাশি অভিযানে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। যার জেরে মন্ত্রীর গ্রেফতারির সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।


```