Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

১৫ বছর বকেয়া ৮০ লক্ষ! আদালতের নির্দেশ অমান্য, অর্থ-সচিবের বিরুদ্ধে রুল জারি

অভিযোগ, ২০১০ সালে টেন্ডারের মাধ্যমে পুরসভায় কাজ করেছিলেন একাধিক ঠিকাদার। কাজের মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।

১৫ বছর বকেয়া ৮০ লক্ষ! আদালতের নির্দেশ অমান্য, অর্থ-সচিবের বিরুদ্ধে রুল জারি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 September 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় দশক ধরে বকেয়া পড়ে থাকা টাকা না মেটানোর অভিযোগ। আদালতের নির্দেশও মানা হল না। শেষমেশ কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

রায়গঞ্জ পুরসভার ঠিকাদারদের ৮০ লক্ষ টাকার বকেয়া না মেটানোয় শুক্রবার রাজ্যের অর্থসচিবের (Finance Secretary) বিরুদ্ধে রুল জারি (Rule Issued) করল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে নগরোন্নয়ন দফতরের সচিবের বিরুদ্ধেও জারি হয়েছে রুল।

অভিযোগ, ২০১০ সালে টেন্ডারের মাধ্যমে পুরসভায় কাজ করেছিলেন একাধিক ঠিকাদার। কাজের মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। কিন্তু এতদিন পরও তাঁদের পারিশ্রমিক মেলেনি। এর আগে একাধিক বার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বকেয়া মেটাতে হবে। সর্বশেষ নির্দেশ আসে চলতি বছরের ১৪ জুলাই। আদালত সাফ জানায়, দ্রুত টাকা দিতে হবে। কিন্তু তাতেও সুরাহা হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করে রুল জারি করল ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের এই পদক্ষেপে নতুন করে আলোচনায় এল রাজ্য প্রশাসন। আদালত জানিয়ে দিয়েছে, নির্দেশ কার্যকর না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৩ নভেম্বর। এখন দেখার এ ব্যাপারে রাজ্য কী পদক্ষেপ করে।


```