কর্মীদের সুস্থ রাখতে ও হেলদি ওয়ার্কপ্লেসের বার্তা দিতে ওয়াক-ও-মাইলের আয়োজন করল আউধ। কর্মীদের সঙ্গে সকালে হাঁটেন কর্ণধার শিলাদিত্য ও দেবাদিত্যও।

ওয়াক'ও মাইল
শেষ আপডেট: 5 February 2026 13:34
দ্য ওয়াল ব্যুরো: শহরের চার নামী রেস্তরাঁ চেইন Oudh 1590, Chowman, Chapter 2 এবং Chaudhury & Company—একসঙ্গে তৃতীয় বর্ষে আয়োজন করল ওয়াক-ও-মাইল (Walk-O-Mile)। কর্মীদের সুস্বাস্থ্য, ফিটনেস, কর্মক্ষেত্রের বন্ধুত্ব আর ওয়ার্ক-লাইফ ব্যালান্সের গুরুত্ব তুলে ধরতেই এই ওয়াকাথনের আয়োজন। শহরে রেস্তরাঁ কর্মীদের জন্য এমন ইভেন্ট খুবই বিরল।
এ বছর এই ওয়াকাথনে অংশ নিলেন প্রায় ১,৭০০ কর্মী। সকাল ৬টায় ওয়াকাথনের সূচনা করেন বাশা ফাউন্ডেশনের বাচ্চারা, সঙ্গে ছিলেন চার রেস্তরাঁর প্রতিষ্ঠাতা শিলাদিত্য চৌধুরি (Shiladitya Chaudhury) ও দেবাদিত্য চৌধুরি (Debaditya Chaudhury)।
হাঁটার রুট ছিল ৫ কিমি। গোলপার্ক, গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক, সাদার্ন অ্যাভিনিউ ঘুরে আবার ফিরে সাদার্ন সমিতি মাঠে—যেখান থেকেই শুরু হয়েছিল পদযাত্রা।
শিলাদিত্য ও দেবাদিত্য বলেন, “এই ওয়াক-ও-মাইল (Walk-O-Mile) আমাদের টিম স্পিরিট আর সুস্থ জীবনযাপনের প্রতিশ্রুতির প্রতিফলন। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করা, পরস্পরের সঙ্গে বন্ধন আরও মজবুত করা—এই উদ্যোগের লক্ষ্য। কর্মীদের এমন উদ্দীপনা ভরপুর অংশগ্রহণ আমাদের এগিয়ে যেতে উৎসাহ দেবে।”
ইভেন্ট শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ কমিশনার (Additional Commissioner of Police) সন্তোষ পাণ্ডে (Santosh Pandey), প্রাক্তন ক্রিকেটার ও কোচ সম্বরণ ব্যানার্জি (Sambaran Banerjee), প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল (Arnab Mondal), মেটাবলিক হেলথ ফিজিশিয়ান ড. পরিক্ষিত ভট্টাচার্য (Dr. Parikshit Bhattacharya), ট্র্যাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার অশিস রায় (Ashish Roy)।
বিভিন্ন মানদণ্ডে অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠান শেষে।