বালিগঞ্জের চাউম্যান আউটলেটে শিশু দিবস জমে উঠল হাসি, গেম, মাসকটের মজা আর সুস্বাদু চাইনিজ খাবারে।

বালিগঞ্জের চাউম্যান আউটলেট
শেষ আপডেট: 14 November 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ কিছু করতে চায় সবাই। সেই ভাবনাকেই আরও বড় করে তুলল ভারতের জনপ্রিয় চাইনিজ রেস্তরাঁ 'চাউম্যান'। ১৩ নভেম্বর সন্ধ্যা ৪টা থেকেই বালিগঞ্জের 'চাউম্যান' আউটলেট সেজে উঠেছিল রঙিন বেলুন, শিশুদের খেলাধুলো আর সুগন্ধে ভরা চাইনিজ পদে।
পরিবারের সঙ্গে ছোট-বড় সবাই এসে ভিড় জমিয়েছিলেন রেস্তরাঁয়। উৎসবের রঙ আরও গাঢ় করে তুলেছিল চাউম্যানের নিজস্ব মাসকট। তাকে ঘিরে ছিল যেন আলাদা উত্তেজনা। মাসকটের সঙ্গে নেচে-ছবি তুলে দারুণ সময় কাটিয়েছে শিশুরা।
এছাড়া ছিল নানা গেম ও উপহার। প্রতিটি খেলায় অংশ নেওয়ার সময় শিশুদের চোখেমুখে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল, তা যেন সেদিনের আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছিল।

মজার সঙ্গে তাল মিলিয়েই চলছিল খাওয়া-দাওয়াও। পরিবারগুলো চাউম্যানের জনপ্রিয় পদ—নুডলস, চিকেন, ডিমসাম থেকে শুরু করে বিভিন্ন সিগনেচার রেসিপি চেখে দেখেন। গরম গরম খাবারের সুবাসে রেস্তরাঁ মম করছিল।
এই বিশেষ দিনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে হাজির ছিলেন চাউম্যানের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী। তিনি বলেন, “শিশু দিবস মানে আমাদের সকলের মধ্যে লুকিয়ে থাকা আনন্দটাকে আবার খুঁজে পাওয়া। পরিবারগুলোকে একসঙ্গে হাসতে-খেতে দেখে খুব ভাল লাগল।”