Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

SIR: বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করেছেন বিএলও-রা, অনলাইন ফর্ম ফিল-আপ এখনই করা যাবে না

মঙ্গলবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে অন্তত একাধিকবার যাবেন বিএলও। হাতে থাকবে এনুমারেশন ফর্ম, যা পূরণ করাতে হবে ভোটারদের। কেউ বাড়িতে না থাকলে চিন্তার কারণ নেই। প্রয়োজনে তিন-চারবার পর্যন্ত বাড়িতে আসবেন তাঁরা।

SIR: বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করেছেন বিএলও-রা, অনলাইন ফর্ম ফিল-আপ এখনই করা যাবে না

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 November 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে (West Bengal) সরকারিভাবে এসআইআর (SIR)-এর কাজ এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছিল। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএলও-রা (BLO)। ভোটারদের এনুমারেশন ফর্ম (Enumeration Form) ফিল-আপ করাবেন তাঁরা। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন (ECI) যেমন বলেছিল যে, অনলাইনেও (Online) এই ফর্ম ফিল-আপ করা যাবে, সেটি মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে না। এর কারণও জানিয়েছে কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO Office)-এর দফতরের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে না ফর্ম ফিল-আপের (Online Form Fill up) সুবিধা। তারা এও স্পষ্ট করেছে, অনলাইন প্রক্রিয়াটি বাড়তি সুবিধা। তাই আপাতত এটি না করা গেলেও এসআইআর প্রক্রিয়ায় কোনও খামতি থাকবে না বা বড় প্রভাব পড়বে না। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বিএলও-দের এই কাজ। তবে ঠিক কবে থেকে অনলাইন প্রক্রিয়া স্বাভাবিক হবে, তা এখনও বলা যাচ্ছে না।

রাজ্যজুড়ে মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও (BLO) মাঠে নেমেছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত ১৪ হাজার কর্মী। ২৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে ভোটারদের হাতে পৌঁছবে ৭ কোটি ৬৬ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম - যার দ্বিগুণ সংখ্যায় ফর্ম ছাপানো হয়েছে।

মঙ্গলবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে অন্তত একাধিকবার যাবেন বিএলও। হাতে থাকবে এনুমারেশন ফর্ম, যা পূরণ করাতে হবে ভোটারদের। কেউ বাড়িতে না থাকলে চিন্তার কারণ নেই। প্রয়োজনে তিন-চারবার পর্যন্ত বাড়িতে আসবেন তাঁরা।

বিএলও-রা তো তথ্য যাচাই করবেন, কিন্তু সাধারণ মানুষ 'আসল' বিএলও (Original BLO) যাচাই করবেন কীভাবে? তার জন্য রয়েছে সহজ উপায়। জাতীয় নির্বাচন কমিশন (ECI) কোনও রকম বিভ্রান্তি বা হয়রানি যাতে না হয়, তার জন্য পরিষ্কার নির্দেশিকা দিয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী প্রকৃত বিএলও চেনার তিনটি স্পষ্ট চিহ্ন থাকবে - 

১) সরকারি পরিচয়পত্র - কমিশন-প্রদত্ত আইডি কার্ড থাকবে, যাতে থাকবে কিউআর কোড। স্ক্যান করলে দেখা যাবে অফিসারের নাম, ফোন নম্বর ও বুথ সংক্রান্ত তথ্য।

২) এসআইআর কিট ব্যাগ ও নথিপত্র - বিএলওদের হাতে থাকবে বিশেষ কিট ব্যাগ, ছাপানো এনুমারেশন ফর্ম ও অন্যান্য নথি।

৩) সরকারি টুপি - কমিশনের দেওয়া বিশেষ ক্যাপ পরে থাকবেন তাঁরা।

পাশাপাশি, কমিশনের অ্যাপ বা ওয়েবসাইট থেকে নিজের এলাকার বিএলও সম্পর্কে তথ্য যাচাই করা যাবে। সেখানে রয়েছে ‘Book a Call with BLO’ এবং ‘Connect with Election Officials’ - এই দুটি বিকল্প।


```