Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিএলও-দের ছায়াসঙ্গী হয়ে থাকা বিএলএ-দের আর্থিকভাবে সাহায্যের আশ্বাস তৃণমূল বিধায়কের

বিধায়ক বলেন, “বিএলও-দের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে কাজ করতে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত সময় দিতে হবে। তখন অটো-টোটো চালানো সম্ভব নয়। তাই দল পাশে থাকবে।”

বিএলও-দের ছায়াসঙ্গী হয়ে থাকা বিএলএ-দের আর্থিকভাবে সাহায্যের আশ্বাস তৃণমূল বিধায়কের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 November 2025 20:56

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। সেই কাজের জন্য রাজ্যজুড়ে বাড়ি বাড়ি যাবেন কমিশন-নিযুক্ত বুথ লেভেল অফিসাররা (BLO)। তাঁদের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে থাকবেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা (BLA)।

এই প্রেক্ষিতেই সোমবার চুঁচুড়া রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 

কর্মীদের উদ্দেশে তাঁর আশ্বাস, “যাঁরা টোটো বা অটো চালান, তাঁদের রুজির ক্ষতি যেন না হয়, সেটা দল দেখবে। কেউ যদি বেসরকারি সংস্থায় কাজ করেন, তাঁদের জন্য ছুটির ব্যবস্থাও করা হবে, যাতে SIR-এর কাজ ঠিকঠাক করা যায়।”

বিধায়ক বলেন, “বিএলও-দের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে কাজ করতে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত সময় দিতে হবে। তখন অটো-টোটো চালানো সম্ভব নয়। তাই দল পাশে থাকবে।”

প্রসঙ্গত, ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন, “আগামী ছ’মাস দলের কাছে অ্যাসিড টেস্ট। সকালে দু’ঘণ্টা থেকে স্নান-খাওয়ার অজুহাতে চলে গেলে চলবে না। বিএলওদের সঙ্গে সর্বক্ষণ থাকতে হবে।”

তৃণমূল সূত্রে খবর, প্রতিটি বুথে আলাদা এজেন্টদের নাম চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মাঠে নামবেন তাঁরা। ফলে চুঁচুড়ার কর্মশালাকে ঘিরে স্পষ্ট— SIR নিয়ে এবার সর্বশক্তি নিয়েই মাঠে নামছে শাসকদল।


```