Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

শেয়ার মার্কেটে বাড়তি উপার্জনার টোপ! লিঙ্কে ক্লিক করতেই গায়েব ১৮ লাখ টাকা

পুলিশ সূত্রে খবর, গত জানুয়ারি মাসে নিউটাউনের বাসিন্দা অনিমেষ তা' এর কাছে একটি ফোন আসে। শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে ১৮ লাখ টাকা নেওয়া হয়।

শেয়ার মার্কেটে বাড়তি উপার্জনার টোপ! লিঙ্কে ক্লিক করতেই গায়েব ১৮ লাখ টাকা

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 June 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: বাড়তি উপার্জনের লক্ষ্যে অনেকেই শেয়ার মার্কেটে (Stock Market) বিনিয়োগ করেন। এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমেও হাজারও হাতছানি থাকে। তেমনই একটি চক্রের খপ্পরে পড়ে রোজগারের ১৮ লক্ষ টাকা খোয়ালেন কলকাতর নিউটাউনের বাসিন্দা অনিমেষ তা।

ঘটনার তদন্তে নেমে সাইবার প্রতারণার (Cyber ​​fraud) অভিযোগে লেকটাউন এলাকা থেকে মৈনাক বাগচী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber ​​Crime Police Station)।

পুলিশ সূত্রে খবর, গত জানুয়ারি মাসে নিউটাউনের বাসিন্দা অনিমেষ তা' এর কাছে একটি ফোন আসে। শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে ১৮ লাখ টাকা নেওয়া হয়।

পুলিশকে অনিমেষ জানায়, প্রথমে একটি টেলিগ্রাম গ্রুপে এড করানো হয়। প্রতারকদের কথা মতো সে ১৮ লাখ টাকা ইনভেস্টও করে। এর পর একটি লিং পাঠানো হয়। সেখানে যোগ দিয়ে অনিমেষ দেখেন সেখানে ট্রেডিং হচ্ছে। কিন্তু টাকা তুলতে দেওয়া হচ্ছে না। উল্টে দেখানো হচ্ছিল আরও টাকা ইনভেস্ট করলে তবে টাকা উইথড্রো হবে।

এরপরই অনিমেষ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এর পরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মেনাক বাগচীকে গ্রেফতার করে।


```