Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৭৯তম স্বাধীনতা দিবসে রাজভবন থেকে উন্নয়ন ও ঐক্যের বার্তা দিলেন রাজ্যপাল

রাজ্যপাল সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, দেশের উন্নয়ন কেবল সরকারের নয়, প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ফল।

৭৯তম স্বাধীনতা দিবসে রাজভবন থেকে উন্নয়ন ও ঐক্যের বার্তা দিলেন রাজ্যপাল

রাজ্যপাল

গার্গী দাস

শেষ আপডেট: 15 August 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: ৭৯তম স্বাধীনতা দিবসে গেরুয়া-সাদা-সবুজে সেজে উঠেছে রাজভবন। পতাকা উত্তোলনের পর উপস্থিত আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট নাগরিক এবং রাজভবনের কর্মীদের সামনে সকলকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গর্বের সঙ্গে দেশের বর্তমান স্থিতি ও উন্নতির ছবি তুলে ধরলেন সকলের সামনে।

এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয় রাজভবনে। রাজ্যপাল সেসব সেরে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, 'হাসছে দেশ। ভারত সকলের কাছে সেরা। বিশ্বের বহু দেশ আজ বিশ্বগুরু হিসেবে এদেশের দিকে তাকিয়ে। দেশ উন্নত হয়েছে, আমূল বদলেছে। এই বদল আজকের দিনে গর্বের।'

তিনি আরও বলেন, 'দেশ উন্নতি করছে। আত্মনির্ভর ভারত থেকে বিকশিত ভারত, নমো ভারতে ভর করে উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে। দেশবাসী ঐক্যবদ্ধ আছে, তাই তো দেশ এগোচ্ছে।'

রাজ্যপাল সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, দেশের উন্নয়ন কেবল সরকারের নয়, প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ফল।

এদিকে এদিন রেড রোডে রাজ্য সরকারের তরফে কুচকাওয়াজের আয়োজন করা হয়। পতাকা তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিশিষ্টরা।
 


```