Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

অষ্টমীর রাতে কুলতলিতে বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, বাকি অভিযুক্তরা পলাতক

বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন তাঁর মেয়ে ও জামাই। স্থানীয় বাসিন্দারাও জড়ো হন। ঘটনাস্থলেই দু’জনকে ধরে বেঁধে বেধড়ক মারধর করেন তারা।

অষ্টমীর রাতে কুলতলিতে বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, বাকি অভিযুক্তরা পলাতক

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 October 2025 09:42

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মাঝে মারাত্মক ঘটনা ঘটে গেল রাজ্যে (West Bengal)। নিজের বাড়িতেই গণধর্ষণের (Gangrape) শিকার হলেন এক বৃদ্ধা! ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। অভিযুক্তদের মধ্যে ২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবারই আদালতে তোলা হবে।

অষ্টমীর রাতে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kultali)। বাড়িতে ঢুকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয়রা দুই অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করার পর পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে যখন এলাকায় দুর্গা পুজোর ভিড়, তখন চার দুষ্কৃতী মুরগি চুরির জন্য ওই বাড়িতে ঢোকে। অভিযোগ, বাড়িতে একা থাকা বৃদ্ধাকে ছুরি, বঁটি ও বন্দুক দেখিয়ে ভয় দেখায় তারা। এরপর একে একে তিনজন অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে, অন্যজন বাইরে পাহারা দিচ্ছিল।

বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন তাঁর মেয়ে ও জামাই। স্থানীয় বাসিন্দারাও জড়ো হন। ঘটনাস্থলেই দু’জনকে ধরে বেঁধে বেধড়ক মারধর করেন তারা। পরে কুলতলি থানার পুলিশ এসে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বাকিদের মধ্যে একজন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নির্যাতিতা জানিয়েছেন, স্বামীর চোখের অস্ত্রোপচারের কারণে তিনি সেদিন বাড়িতে ছিলেন না। নাতি-নাতনিদেরও কেউ ছিল না। সুযোগ বুঝে দুষ্কৃতীরা হামলা চালায়।

ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


```