Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

অভিনয়ের প্রশংসা! কুণালের পোস্ট শেয়ার করে বিতর্কে কিঞ্জল, পরে তা মুছলেন আরজি আন্দোলনের অন্যতম মুখ

আন্দোলনের মধ্যেই সিনেমার কাজে যুক্ত হওয়ায় একদা কিছু সমালোচনা শোনা গিয়েছিল। তবে এবার পরিস্থিতি আরও জটিল। কারণ, ছবির প্রচারে তিনি তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি পোস্ট শেয়ার করে ফেলেছেন।

অভিনয়ের প্রশংসা! কুণালের পোস্ট শেয়ার করে বিতর্কে কিঞ্জল, পরে তা মুছলেন আরজি আন্দোলনের অন্যতম মুখ

কিঞ্জল নন্দ এবং কুণাল ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 September 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: তিনি জুনিয়র চিকিৎসক (Junior Doctors)। আরজি কর আন্দোলনের (RG Kar Protest) অন্যতম মুখ। কিন্তু কিঞ্জল নন্দের (Kinjal Nanda) আরও একটি পরিচয়ও রয়েছে। তিনি অভিনেতা। দুর্গাপুজোয় (DurgaPuja2025) মুক্তি পাওয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি দেবী চৌধুরানী-তে (Devi Chaudhurani) প্রফুল্লর স্বামী ব্রজেশ্বরের ভূমিকায় দেখা গেছে তাঁকে।

আন্দোলনকারী এবং অভিনেতা সত্তাকে কখনই মেলাতে চাননি কিঞ্জল। তবে তিনি না চাইলেই যে তা হবে না, এমনটাও নয়। 

আন্দোলনের মধ্যেই সিনেমার কাজে যুক্ত হওয়ায় একদা কিছু সমালোচনা শোনা গিয়েছিল। তবে এবার পরিস্থিতি আরও জটিল। কারণ, ছবির প্রচারে তিনি তৃণমূল নেতা কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh) একটি পোস্ট শেয়ার করে ফেলেছেন।

কুণাল ঘোষ বহুবার আরজি কর আন্দোলন ও আন্দোলনকারীদের কটাক্ষ করেছেন। তাঁকে জবাবও দিয়েছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। তালিকায় ছিলেন কিঞ্জলও। অথচ হঠাৎ ‘দেবী চৌধুরানী’ নিয়ে কুণালের প্রশংসাসূচক পোস্ট কিঞ্জল নিজে শেয়ার করায় উঠেছে বিতর্কের ঝড়।

কুণাল তাঁর ফেসবুকে লিখেছিলেন— “কিঞ্জল নন্দ যে সুযোগ পেয়েছে, যথাযথভাবে সদ্ব্যবহার করেছে।” এই প্রশংসা নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন অভিনেতা-ডাক্তার। এরপরই শুরু হয় সমালোচনা। শেষমেশ বিতর্ক বাড়তে দেখে কিঞ্জল পোস্টটি মুছে দেন।

ঘটনাটি এড়িয়ে যায়নি কুণাল ঘোষের নজর। তাঁর দাবি, সহকর্মীরা রেগে গিয়ে হয়তো কিঞ্জলকে ফোনে চাপ দিয়েছিলেন। তাই বাধ্য হয়ে পোস্ট ডিলিট করতে হয়েছে তাঁকে।

অন্যদিকে, কুণাল ঘোষ সম্প্রতি দেবের 'রঘু ডাকাত' (Raghu Dakat) ছবি নিয়ে একের পর এক কটাক্ষ করছেন। সেই প্রেক্ষিতেই দেবী চৌধুরাণীর প্রশংসা করে দেবকেই নিশানা করেছিলেন তিনি। কিন্তু কিঞ্জলকে ঘিরে তৈরি হওয়া এই নতুন বিতর্ক যে আরজি কর আন্দোলনের জুনিয়র ডাক্তারকে ফের আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলেছে, তা বলাই বাহুল্য।


```