Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সন্তোষ মিত্র স্কোয়ারে শোরগোল, সজল ঘোষের অভিযোগ, 'পুজো বন্ধ করার চেষ্টা চলছে'

সজল বলেন, “মাঠের গেট পর্যন্ত গাড়ি চলছিল। এখন পুরোপুরি উল্টো ছবি। প্রশাসন যেন পুজো বন্ধ করতে বাধ্য করছে।”

সন্তোষ মিত্র স্কোয়ারে শোরগোল, সজল ঘোষের অভিযোগ, 'পুজো বন্ধ করার চেষ্টা চলছে'

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 September 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ সামাজিক মাধ্যমে লিখেছেন, “পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।” 

তাঁর অভিযোগ, চক্রান্তের মাধ্যমে পুজো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যার সঙ্গে পুলিশ ও রাজনৈতিক নেতাদের একাংশও জড়িত বলে সজলের অভিযোগ। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ ঠিক নয়, ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে সর্বত্রই।

 

ফেসবুক পোস্টে সজল ঘোষ আরও উল্লেখ করেছেন, শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে পুলিশ যত্রতত্র ব্যারিকেড করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দর্শনার্থীদের বাধা দেওয়ার জন্য করা হয়েছে। তার জেরে মণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারছেন না, গাড়ি প্রবেশও বন্ধ। 

সজল ঘোষ দাবি করেছেন, “যাঁরা ব্যারিকেড ভেঙে প্রবেশ করছেন, তাঁরা ছাড়া অন্য কেউ মণ্ডপে ঢুকতে পারছে না।”

ফেসবুকে তিনি ব্যারিকেড ভেঙে দর্শনার্থীরা প্রবেশের চেষ্টা করছে এমন ছবি ও ভিডিয়োও পোস্ট করেছেন। সজল বলেন, “মাঠের গেট পর্যন্ত গাড়ি চলছিল। এখন পুরোপুরি উল্টো ছবি। প্রশাসন যেন পুজো বন্ধ করতে বাধ্য করছে।”

উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’, যা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। তবে সজল ঘোষ অভিযোগ করেছেন, শুরু থেকেই পুলিশ পুজো আটকানোর চেষ্টা করছিল। একাধিকবার নোটিসও দেয়। এবার পুজো বন্ধ করতে উঠে পড়ে লেগেছে।


```