Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নতুন মোড়কে পুরনো ফাঁদ! RBI-র নামে কয়েন বিক্রির ছলে কোটি টাকার প্রতারণা

সোজা ভাষায়, প্রতারকদের পাঠানো বিজ্ঞাপন বলছে— “রিজার্ভ ব্যাঙ্ক বহু বছর ধরে পুরনো কয়েন সংরক্ষণ করে রেখেছে, এবার বিক্রি করছে! পছন্দসই কয়েন কিনতে চাইলে আবেদন করুন এবং মাত্র ৭৫০ থেকে ১০০০ টাকা পাঠান।” 

নতুন মোড়কে পুরনো ফাঁদ! RBI-র নামে কয়েন বিক্রির ছলে কোটি টাকার প্রতারণা

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 13 July 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' (RBI)-র নাম ব্যবহার করে ছড়ানো হচ্ছে লোভনীয় প্রস্তাব— "পুরনো কয়েন (Selling Coins) বিক্রি করছে ব্যাঙ্ক, চাই আবেদন আর সামান্য ফি!" আর তাতেই পা দিচ্ছেন (Old traps, Fraud) বহু সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান, আসানসোল, বীরভূম থেকে হু-হু করে আসছে অভিযোগ। সোশ্যাল মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপে আসছে প্রলোভনের ফাঁদ। কোটি টাকার পুরনো প্রতারণা আবার মাথা তুলছে ডিজিটাল মোড়কে।

সোজা ভাষায়, প্রতারকদের পাঠানো বিজ্ঞাপন বলছে— “রিজার্ভ ব্যাঙ্ক বহু বছর ধরে পুরনো কয়েন সংরক্ষণ করে রেখেছে, এবার বিক্রি করছে! পছন্দসই কয়েন কিনতে চাইলে আবেদন করুন এবং মাত্র ৭৫০ থেকে ১০০০ টাকা পাঠান।” সঙ্গে থাকে RBI-র লোগো সহ আসলের মতো দেখতে 'সার্টিফিকেট'। এরপর প্রতিশ্রুতি, কয়েন আসবে ডাকঘরের মাধ্যমে। কিন্তু টাকা পাঠালেই ‘লাভ ইজ লস’! প্রতারকেরা উধাও।

পুলিশ সূত্রের খবর, শুধু অনলাইনেই নয়, পুরনো ধাঁচের প্রতারণাও থেমে নেই। লাভপুর, বীরভূমের মতো এলাকায় এখনও সক্রিয় সেই পুরনো গল্প— “ভাঙা বাড়ি থেকে পাওয়া গেল সোনার কয়েন!” কথায় বিশ্বাস করিয়ে প্রতারকেরা সরাসরি বা মোবাইল ফোনে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস বলেন, “সাইবার প্রতারকরা প্রতিদিন নতুন নতুন ছক কষছে। লোভে পড়ে কেউ যেন নিজের কষ্টার্জিত অর্থ না খোয়ান। কোনও সন্দেহজনক বার্তা পেলে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানান।”

তদন্তকারীরা বলছেন, 'ডিজিটাল অ্যারেস্ট'–এর নামে প্রতারণার পরে এখন নতুন ঢেউ এই কয়েন ফাঁস। বহু প্রচার সত্ত্বেও এখনও প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ।

বিশেষজ্ঞদের মত, অনেকের মধ্যেই পুরনো কয়েন নিয়ে আবেগ ও শখ কাজ করে। কেউ কেউ আবার বিশ্বাস করেন, এসব কয়েনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রচুর। সেই বিশ্বাসকেই হাতিয়ার করছে প্রতারকেরা।

তাই প্রতারণা ঠেকাতে পুলিশের পরামর্শ, RBI কখনও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কয়েন বিক্রি করে না। যেকোনও আর্থিক লেনদেনের আগে উৎস ও তথ্য যাচাই করা জরুরি। সন্দেহজনক মেসেজ বা বিজ্ঞাপন দেখলেই পুলিশের সাইবার সেলে যোগাযোগ করুন।

পুলিশের এক কর্তার কথায়, "সতর্ক থাকাটাই একমাত্র প্রতিরোধ। কারণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রতারণাও বদলাচ্ছে মুখ। আর তাতে যদি না থাকে সাধারণ মানুষের সচেতনতা— তবে ক্ষতির খাতায় প্রতিদিনই যোগ হবে নতুন নাম।"


```