Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা! প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী, ১৬ জুলাই তৃণমূলের মহামিছিল

আগামী ১৬ জুলাই, মঙ্গলবার, কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল। বেলা ১টা নাগাদ শুরু হওয়ার কথা কর্মসূচির।

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা! প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী, ১৬ জুলাই তৃণমূলের মহামিছিল

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 13 July 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালিদের (Harassment of Bengalis in other state) উপর একের পর এক হেনস্থার অভিযোগে সরব হল তৃণমূল (TMC protest)। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতা ঘিরে এবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। 

আগামী ১৬ জুলাই, মঙ্গলবার, কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল। বেলা ১টা নাগাদ শুরু হওয়ার কথা কর্মসূচির।

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ওইদিন শুধু কলকাতাই নয়, রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে। তিনি জানান, "বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?"

চন্দ্রিমার দাবি, বারবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরেও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। উলটে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার।

তাঁর অভিযোগ, অসমে এক কোচবিহারের মহিলা বিয়ে করে গিয়ে এনআরসি থেকে বাদ পড়েছেন। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে। চন্দ্রিমা বলেন, "ওঁর দাম্পত্য জীবনকে অপমান করা হল। এটা এক ধরনের জাতিবিদ্বেষ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।"

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদমশুমারির প্রসঙ্গে মন্তব্য করেন, যাঁরা নিজেদের মাতৃভাষা বাংলা বলছেন, তাঁরা নাকি ‘বাংলাদেশি’। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের মতে, এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের অপমান।

এই পরিস্থিতিতে প্রতিবাদে নেতৃত্ব দিতে আগামী মঙ্গলবার কলকাতার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, হাওড়া, দমদম, সল্টলেক ও ভাঙড় সহ একাধিক এলাকা থেকে তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেবেন। বার্তা দেওয়া হবে— বাংলা ও বাঙালিকে অপমান করলে রাস্তায় জবাব দেবে তৃণমূল।


```