Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইআইএম জোকায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে বিশেষ টিম গড়ল কলকাতা পুলিশ

ঘটনাটিকে ঘিরে সরব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনও। তারা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং পুরো ঘটনায় বিশেষ নজর রাখছে বলে জানিয়েছে।

আইআইএম জোকায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে বিশেষ টিম গড়ল কলকাতা পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 July 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: জোকা আইআইএমের (Joka IIM) বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণের (Rape) অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এবার দ্রুত পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শনিবার গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। কলকাতা পুলিশের (Kolkata Police) সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার এই নয় সদস্যের দল গঠন করেছেন। দলের নেতৃত্বে রয়েছেন এক অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক।

অন্যদিকে, ঘটনাটিকে ঘিরে সরব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনও। তারা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং পুরো ঘটনায় বিশেষ নজর রাখছে বলে জানিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই আইআইএম ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। নির্যাতিতা কবে, কখন ক্যাম্পাসে ঢুকেছেন এবং বেরিয়েছেন, সেই সময়কাল নিশ্চিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে— বিশেষত, প্রবেশের সময়ে কী ধরনের চেকিং হয়, তা খোঁজ নেওয়া হচ্ছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন এক তরুণী অভিযোগ করেন, কাউন্সেলিংয়ের জন্য আইআইএম ক্যাম্পাসে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগে তিনি জানান, অভিযুক্ত এক ছাত্র তাঁকে বয়েজ হোস্টেলের ভিতরে নিয়ে গিয়ে পিৎজা ও জল দেন, যা খাওয়ার পরে তাঁর শরীরে অস্বাভাবিক অনুভূতি হয়। তরুণীর দাবি, খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল। এরপরই তাঁকে বাথরুমে যেতে দেওয়া হয়নি, এবং কিছু সময় পর অভিযুক্ত হঠাৎই তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায়।

তরুণীর অভিযোগ অনুযায়ী, তিনি জ্ঞান হারানোর আগে বুঝতে পারেন যে তাঁকে ধর্ষণ করা হচ্ছে। জ্ঞান ফিরে হস্টেল থেকে বেরিয়ে তিনি সরাসরি হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ জানান।

এই ঘটনায় অভিযুক্ত ছাত্র, যিনি ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে ১৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

তবে মামলাটি নতুন মোড় নেয়, যখন নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমে দাবি করেন, তাঁর মেয়ের সঙ্গে কোনও দুর্ব্যবহার হয়নি। এই বিবৃতির প্রেক্ষিতে নানা প্রশ্ন উঠছে— তিনি আদালতেও কি একই কথা বলবেন? যদিও শনিবার তিনি বা তাঁর পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।


```