Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের ভ্যাপসা গরম পড়বে রাজ্যজুড়ে, ৪০ ছুঁতে পারে পারদ! বর্ষা ঢুকবে কবে, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: মে মাসেও ঝড়বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই বাংলার আবহাওয়া বেশ মনোরম। শনিবার কলকাতায় বৃষ্টি (rain) না হলেও সেই ভ্যাপসা গরম ছিল না। ফলত স্বস্তিতেই দিন কাটিয়েছেন শহরবাসী (West Bengal weather update)। এর মধ্যেই আবহাওয়া দফতর জানাল

ফের ভ্যাপসা গরম পড়বে রাজ্যজুড়ে, ৪০ ছুঁতে পারে পারদ! বর্ষা ঢুকবে কবে, জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 28 May 2023 11:14

দ্য ওয়াল ব্যুরো: মে মাসেও ঝড়বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই বাংলার আবহাওয়া বেশ মনোরম। শনিবার কলকাতায় বৃষ্টি (rain) না হলেও সেই ভ্যাপসা গরম ছিল না। ফলত স্বস্তিতেই দিন কাটিয়েছেন শহরবাসী (West Bengal weather update)। এর মধ্যেই আবহাওয়া দফতর জানাল, রবিবার ফের ধেয়ে আসছে তুমুল ঝড় ও বৃষ্টি। বিকেলের পরেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়।

দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গের কিছু জায়গাও। (West Bengal weather update)

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী ৫ দিনে তাপমাত্রা বাড়বে (temperature will rise again)। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। সোমবার থেকে বৃষ্টির যেমন সম্ভাবনা কম, তেমনই তাপপ্রবাহেরও সম্ভাবনা নেই। রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

রবিবার উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলি ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহতে হতে পারে বৃষ্টিপাত। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ। হাওয়া অফিস আগে জানিয়েছিল, বঙ্গোপসাগর থেকে ঠিকভাবে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করতে পারছে না। তাই বর্ষা ঢুকতে খানিক দেরি হচ্ছে। তবে রবিবার আলিপুর সূত্রে খবর, আপাতত বর্ষা সময়মতোই ঢুকবে বাংলায়। তবে তার আগে পর্যন্ত ভ্যাপসা গরমের কষ্ট থেকে মুক্তি নেই।

চার কুড়মি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, জোরদার আন্দোলন জঙ্গলমহলে


```