Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শুভাপ্রসন্ন কাক ও কৃষ্ণ দুই এঁকেছেন, তাঁর প্রতিবাদ ও ডিগবাজি দুটোই দেখল কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগের কথা, সংবাদমাধ্যমকে এক প্রকার ডেকে ডেকে ‘সাউন্ড বাইট’ দিয়েছিলেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)। কখনও তিনি বলেছেন, ‘আমরাই পরিবর্তন এনেছিলাম, আমরাই উল্টে দিতে পারি। মমতাকে আমরাই মমতা করেছি’। কখনও বলেছেন, ‘দ্য কে

শুভাপ্রসন্ন কাক ও কৃষ্ণ দুই এঁকেছেন, তাঁর প্রতিবাদ ও ডিগবাজি দুটোই দেখল কলকাতা

শেষ আপডেট: 21 July 2023 11:45

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগের কথা, সংবাদমাধ্যমকে এক প্রকার ডেকে ডেকে ‘সাউন্ড বাইট’ দিয়েছিলেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)। কখনও তিনি বলেছেন, ‘আমরাই পরিবর্তন এনেছিলাম, আমরাই উল্টে দিতে পারি। মমতাকে আমরাই মমতা করেছি’। কখনও বলেছেন, ‘দ্য কেরালা স্টোরি বাংলায় নিষিদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee on 21st July) ভুল করলেন’। কিংবা বলেছেন, এমন হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট দেশের কোথাও হয় না।

এহেন শুভাপ্রসন্নকে কখনও আরশোলা বলেছেন মদন মিত্র। কখনও কুণাল বলেছেন, ওঁর মাঝে মাঝে চুলকায়। আবার কখনও বা বলেছেন, ওঁর জমি লাগবে নাকি পদ সেটা জেনে নিলেই চুপ থাকবে।

সেই শুভাপ্রসন্নকে (Subhaprasanna) শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গেল। এক কোণে বসে আছেন। নেমন্তন্ন পেতেই চলে এসেছেন।

শুভাপ্রসন্নকে অনেকে চেনেন তাঁর ‘কাক’ দিয়ে। সেটা আসলে তাঁর বিখ্যাত ‘বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল সিরিজ’। যেখানে শুভাপ্রসন্ন নাগরিক পরিসরে মানুষের জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়া পশুপাখিদের ছবি এঁকেছেন। আবার তাঁর খ্যাতনামা কাজের মধ্যে উল্লেখযোগ্য হল রাধা ও কৃষ্ণের ছবি।

এদিন শুভাপ্রসন্নকে একুশের মঞ্চে (TMC Rally on 21st July) দেখে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এঁরা হলেন পরম সুবিধাবাদী ও ভেকধারী ভণ্ড”। আবার অনেকের মতে, তৃণমূল কৌশল করেই শুভাপ্রসন্নকে মঞ্চে ডেকেছে, যাতে এর পর শুভাপ্রসন্ন বাইরে কিছু বললেও তার আর প্রাসঙ্গিকতা না থাকে। বরং এই ধারণা তৈরি হয় যে, এঁদের সব প্রতিবাদই কোনও না কোনও সুবিধা পাওয়া জন্য। মঞ্চে (SahidDibas 2023) ডাকলে কাকের অভাব হয় না।

শুভাপ্রসন্নর কাক দেখেছেন, কৃষ্ণের লীলা দেখেছেন কি? তাহলে গভীরে যেতে হবে


```