Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

২১ জুলাই রিপোর্ট কার্ড অভিষেকের, ‘দিল্লি চলো’ সহ নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: গত বছর একুশ জুলাইয়ের আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁকে। এক বছর অতিক্রান্ত। আরও একটি ২১ জুলাই (TMC Rally on 21st July) আসছে। সূত্রের খবর, এবার শহিদ দিবসের মঞ্চে একপ্রকার তাঁর রিপোর্ট কার্ড প্রকাশ করতে পারে

২১ জুলাই রিপোর্ট কার্ড অভিষেকের, ‘দিল্লি চলো’ সহ নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা

শেষ আপডেট: 19 July 2023 18:59

দ্য ওয়াল ব্যুরো: গত বছর একুশ জুলাইয়ের আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁকে। এক বছর অতিক্রান্ত। আরও একটি ২১ জুলাই (TMC Rally on 21st July) আসছে। সূত্রের খবর, এবার শহিদ দিবসের মঞ্চে একপ্রকার তাঁর রিপোর্ট কার্ড প্রকাশ করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on 21st July)।

এই রিপোর্ট কার্ড কোনও ছাপা অক্ষরে প্রকাশিত কার্ড নয়। অভিষেক এক বছর আগে যা বলেছিলেন, আর যা করে দেখাতে পেরেছেন, তার একটা হিসাবনিকেশ।
গত বছর একুশের জুলাইয়ের (TMC Rally on 21st July) মঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি পষ্টাপষ্টি জানিয়েছিলেন, ‘তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। নেতা ধরে বা তাঁর ছাতা বয়ে পঞ্চায়েতে প্রার্থী হওয়া যাবে না। দল ঠিকাদারদেরও টিকিট দেবে না। তৃণমূল করতে গেলে ঠিকাদারি ছেড়ে আসতে হবে’।

প্রশ্ন উঠতে পারে তা কতদূর করতে পেরেছেন অভিষেক (Abhishek Banerjee on 21st July)?

ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন ৭৩ হাজারের কিছু বেশি। এর মধ্যে কেউ ঠিকাদার রয়েছেন কিনা বা নেতা ধরে টিকিট পেয়েছেন কিনা স্পষ্ট নয়। তবে এটুকু দেখা গিয়েছে, গত বছর ২১ জুলাইয়ের পর থেকে পঞ্চায়েতে প্রার্থী বাছতে পেশাদার সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু করেছিল তৃণমূল। তার পর শেষবেলায় নবজোয়ার যাত্রা করে প্রার্থী বাছাইয়ের কাজ করেছেন। পঞ্চায়েত ভোটে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের বিবিধ অভিযোগ রয়েছে বটে, তবে এও ঠিক যে সবকটি জেলা পরিষদে জিতে ভোট ভাল ভাবেই উতরে গিয়েছে তৃণমূল।

পঞ্চায়েতে এই ‘সাফল্যের’ জন্য নবজোয়ার যাত্রার যে ভূমিকা রয়েছে গণনার দিনই বলেছিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর এই যাত্রার ভূমিকার কথা তুলে ধরেছেন। এবার একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেকের নবজোয়ার যাত্রা প্রশংসার এক প্রকার সাফল্য উদযাপন হবে বলেও মনে করা হচ্ছে।

তৃণমূলের এক নেতার কথায়, পঞ্চায়েত ভোটে যে ভূমিকা পালন করেছেন অভিষেক, তা এক সময়ে মুকুল রায় করতেন। মুকুলবাবু পোড় খাওয়া নেতা, তুলনায় অভিষেক অনেক তরুণ। ঘটনা হল, পঞ্চায়েত ভোটে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূলের। আর সেই চ্যালেঞ্জ বিজেপির থেকে ছিল না। ছিল ঘরের মধ্যে থেকেই। দল বড় হয়েছে। আসন পিছু টিকিট প্রত্যাশীর সংখ্যাও ছিল প্রচুর। ফলে প্রবল গোষ্ঠী দ্বন্দ্ব ও তার থেকে হিংসার আশঙ্কা ছিল। অভিষেক সুকৌশলে নবজোয়ার যাত্রার মধ্যে দিয়ে তা মোকাবিলা করেছেন।

পর্যবেক্ষকদের মতে, বৃহৎ চিত্র হল তৃণমূলে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংগঠনের রাশ ক্রমশ অভিষেকের হাতে ছাড়ছেন তৃণমূলনেত্রী। এবার একুশের ভোটে হস্তান্তরের ছাপও দেখা যাবে।

কালীঘাট সূত্রে খবর, একুশে জুলাই নতুন কর্মসূচিও ঘোষণা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, ভোটের পর একশ দিনের কাজ ও আবাস যোজনা খাতে বকেয়া আদায়ের দাবি নিয়ে তিনি দিল্লিতে গিয়ে ধর্ণা দেবেন। একুশ জুলাই সেই কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিনেই রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক শুভেন্দুর

তা ছাড়া অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ নেওয়ার পর দেখেই দেখা যাচ্ছে যে ধারাবাহিক ভাবে তৃণমূলকে কর্মসূচি দিয়ে রাখছেন তিনি। কখনও দিদির দূত, কখনও নবজোয়ার ইত্যাদি। অর্থাৎ কর্মীদের রাস্তায় রাখছেন তিনি। লোকসভা ভোটের আগে সেই ধারাবাহিকতা রাখতেই ফের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। কারণ এবার অভিষেকের সামনে আরও বড় চ্যালেঞ্জ। তা হল ২০২৪ সালের লোকসভা নির্বাচন।


```