Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ আজ আছে, কাল নাও থাকতে পারে’, মাটিতে পা রেখে চলুন: কর্মীদের মদন, শোভনদেব

দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ত্রিস্তরে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। জেলায় জেলায় এখনও অব্যহত জয়ের রেশ। তারই মধ্যে এবার ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ (TMC Rally on 21st July) আসন্ন। ওই সমাবে

পদ আজ আছে, কাল নাও থাকতে পারে’, মাটিতে পা রেখে চলুন: কর্মীদের মদন, শোভনদেব

শেষ আপডেট: 19 July 2023 09:44

দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ত্রিস্তরে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। জেলায় জেলায় এখনও অব্যহত জয়ের রেশ। তারই মধ্যে এবার ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ (TMC Rally on 21st July) আসন্ন। ওই সমাবেশকে সফল করতে রাজ্যের সর্বত্র তৃণমূল কর্মীদের বাড়তি উন্মাদনা চোখে পড়ার মতো। এমন আবহে দলের কর্মী, সমর্থকদের উদ্দেশে ‘মাটিতে পা রেখে চলার’ পরামর্শ দিলেন দলের বর্ষীযান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র।

মঙ্গলবার সন্ধেয় খড়দহে দলের এক অনুষ্ঠানে শোভনদেব বলেন, “ভোটে জিতে গিয়েছেন বলে সব দায়িত্ব শেষ, এমনটা ভাবলে খেসারত দিতে হবে। মনে রাখবেন, দল আপনাকে টিকিট দিয়েছে, কিন্তু জিতিয়েছে মানুষ। তাই মানুষের সঙ্গে থাকুন। মাটিতে পা রেখে চলুন”। বর্ষীয়ান শ্রমিক নেতার কন্ঠে এমন কথা শুনে সভাস্থলেই গুঞ্জন শুরু হয়ে যায়। দলের একাংশের মতে, বিপুল আসনে ভোটে (Panchayat Election 2023) জিতে কর্মীদের একাংশের ঔদ্ধত্য আরও বেড়েছে। পরোক্ষে সেই বিষয়টিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

শোভনদেবের সুরেই মঙ্গলবার সন্ধেয় কামারহাটির এক দলীয় কর্মসূচি থেকে কর্মীদের রাজনীতির ‘পাঠ’ নিয়েছেন বিধায়ক মদন মিত্রও। কামারহাটির বিধায়ক বলেন, ‘পদ আজকে আছে, কাল নাও থাকতে পারে। পদ কাঁচি দিয়ে কেটে দিতে নেতৃত্বর ২ মিনিট সময় লাগবে। মনে রাখবেন, দলের নজরদারিতে আমরা, আপনারা সকলেই রয়েছি।”
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের সাংগঠনিক বিস্তার ঘটেছে অনেকখানি। বহু মানুষ নতুন করে দলে এসেছেন। কর্মীদের একাংশের ব্যবহার এবং জীবনযাত্রা নিয়ে প্রশ্ন উঠছে জনমানসেও। ‘ভোটে জেতাটাই যে সব নয়’, পরোক্ষে সেটাই স্পষ্ট করতে চেয়েছেন শোভনদেব, মদন মিত্রেরা।

আবার কারও কারও মতে, ভোট মিটলেও ভোট পরবর্তী অশান্তি থামেনি। পঞ্চায়েতের বিপুল জয়ের পাশাপাশি ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ উদ্দীপনাও। এমন পরিস্থিতিতে ‘আবেগের বশে’ দলের কেউ কোনও হিংসার ঘটনায় জড়িয়ে না পড়েন, সেবিষয়েই দলের কর্মীদের সতর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন শোভনদেব, মদন মিত্ররা।

একশ দিনের টাকা আটকে বিজেপির ভাল হল? এর পরেও বাংলায় দারিদ্র কমছে


```