Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মোহনরা গাড়ি চাপা পড়ে মরছে, পথ আটকে ধর্মঘট কোচবিহারে

বানেশ্বরের শিবদিঘির মোহন (কচ্ছপ) মৃত্যুর প্রতিবাদে পালিত হচ্ছে ধর্মঘট। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পথে নামলেন স্থানীয় মানুষ। বন্ধ রয়েছে কোচবিহার-আলিপুরদুয়ার রাজ্য সড়ক।

মোহনরা গাড়ি চাপা পড়ে মরছে, পথ আটকে ধর্মঘট কোচবিহারে

শেষ আপডেট: 9 November 2023 13:45

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: বানেশ্বরের শিবদিঘির মোহন (কচ্ছপ) মৃত্যুর প্রতিবাদে পালিত হচ্ছে ধর্মঘট। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পথে নামলেন স্থানীয় মানুষ। বন্ধ রয়েছে কোচবিহার-আলিপুরদুয়ার রাজ্য সড়ক। সকাল থেকেই হুলস্থুল পড়েছে কোচবিহার শহরে।

শহর সংলগ্ন বানেশ্বরে দিনের পর দিন মারা যাচ্ছে লুপ্তপ্রায় কচ্ছপ। এতেই ক্ষোভ মানুষের। রাজ আমলের বহু প্রাচীন শিব মন্দিরের দিঘিতে এই কচ্ছপদের বাস। স্থানীয় মানুষের কাছে এরা মোহন নামে পরিচিত। পুরাণে বর্ণিত কুর্মি অবতার হিসেবে এই মন্দিরে শিবের সঙ্গে মোহনদেরও পুজো করেন ভক্তরা। তাঁদের অভিযোগ, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি গোপনে এদের পাচার করে দিচ্ছে অন্যত্র। এছাড়াও অনেক সময় রাস্তায় উঠে আসা বেশকিছু কচ্ছপ গাড়ির ধাক্কায় মারা যাচ্ছে। ইতিমধ্যেই এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন স্থানীয় মানুষ ।

বাসিন্দারা জানান, একাধিকবার বিষয়গুলি প্রশাসনের নজরে এনেছেন তাঁরা। কিন্তু তাতেও প্রশাসনের কোনও হেলদোল নেই। এর প্রতিবাদেই স্থানীয় মানুষরা আজ বাণেশ্বরে অবরোধ শুরু করেন। পাশাপাশি ৬ ঘণ্টার বনধ পালন হচ্ছে শহরে। বৃহস্পতিবার এলাকার মানুষ এবং মোহন রক্ষা কমিটির উদ্যোগে এই ৬ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। অবরোধের জেরে বন্ধ কোচবিহার-আলিপুরদুয়ার রাজ্য সড়ক। সকাল থেকে দীর্ঘ গাড়ির সারি রাজ্য সড়কে।

মোহন রক্ষা কমিটির নেতা, জেলা পরিষদ সদস্য পরিমল বর্মণ বলেন, “আমরা এর আগেও পিডব্লিউডিকে বলেছি মোহনরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য ১১ টা জায়গায় আলাদা করিডোর করে দিতে। তাহলে ওদের আর রাস্তায় উঠে বিপদের মুখে পড়তে হবে না। কিন্তু বারবার আশ্বস্ত করা সত্ত্বেও এ ব্যাপারে কোনও পদক্ষেপ করা হয়নি। এ ছাড়া মুনাফার জন্য দেদার পাচার চলছে। পুলিশ এখনও কোনও কার্যকর ভূমিকা নেয়নি।”


```