Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

একলাফে পারদ কমল ২ ডিগ্রি, তাও জাঁকিয়ে শীত পড়তে দেরি, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ছিল রাজ্যে। ফলে পারদ বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে সোমবার রাত থেকেই একধাক্কায় বেশ খানিকটা পারদ পতন হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমায় একলাফে তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্

একলাফে পারদ কমল ২ ডিগ্রি, তাও জাঁকিয়ে শীত পড়তে দেরি, জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 10 December 2019 08:30

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ছিল রাজ্যে। ফলে পারদ বেশ অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে সোমবার রাত থেকেই একধাক্কায় বেশ খানিকটা পারদ পতন হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমায় একলাফে তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধের পর থেকেই বাতাসে বেশ শিরশিরানি অনুভব করেছে জনগণ। দ্রুত পারদ নেমেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। হাওয়া অফিস জানিয়েছে জম্মু-কাশ্মীরের দিক থেকে শীতল হাওয়া রাজ্যে প্রবেশ করেছে। উত্তুরে হাওয়ার প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়ায়নি পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরেই বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। তবে এই পারদ পতন সাময়িক বলেই মত আবহবিদদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায় ফের বাড়বে তাপমাত্রা। তবে ১৮ ডিসেম্বরের পর তাপমাত্রা খানিকটা কমতে পারে। সেসময় কম তাপমাত্রা স্থায়ী হবে অন্তত ১০ থেকে ১২ দিন। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ২ ডিগ্রি কমলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশিই রয়েছে কলকাতায়। তবে মঙ্গলবার তাপমাত্রা খানিকটা কমলেও আগামী ৪৮ ঘণ্টায় পারদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও বেশ খানিকটা দেরি রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

```