Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আগামী ২-৩ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়, চলবে হাওয়ার দাপট, জানাল আলিপুর

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই ঝড়বৃষ্টি চলছে রাজ্যে। দক্ষিণের পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। সোমবার ১ জুনও দুই বাংলার একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বি

আগামী ২-৩ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়, চলবে হাওয়ার দাপট, জানাল আলিপুর

শেষ আপডেট: 1 June 2020 09:45

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই ঝড়বৃষ্টি চলছে রাজ্যে। দক্ষিণের পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। সোমবার ১ জুনও দুই বাংলার একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর জানিয়েছে, আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-----এইসব জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির জেরে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে এবং আবহাওয়া ঠান্ডা হবে। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর। সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। বাতাসে আর্দ্রতার পরিমাণ অতিরিক্ত হওয়ায় ভ্যাপসা-গুমোট গরম অনুভূত হচ্ছে দিনেরবেলায়। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। এর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০০১.৪ মিলিমিটার। অন্যদিকে আইএমডি-র পূর্বাভাস ছিল এবছর নির্ধারিত সময়েই কেরলে ঢুকবে বর্ষা। সেই পূর্বাভাস ১০০ শতাংশ মিলিয়ে ১ জুন কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দেশের অন্যান্য অংশেও সঠিক সময়েই বর্ষা ঢুকবে বলে অনুমান আবহবিদদের। এবছর বৃষ্টির পরিমাণও ঠিকঠাক হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

```