Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জুনিয়র ডাক্তারদের সব দাবিই মানলেন মমতা, উঠল ধর্মঘট

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে উঠল ধর্মঘট। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ছিল আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দলের। ওই বৈঠক চলাকালীনই স্পষ্ট হয়ে যায় যে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়েছেন তাঁরা। তবু চূড়ান্ত

জুনিয়র ডাক্তারদের সব দাবিই মানলেন মমতা, উঠল ধর্মঘট

শেষ আপডেট: 17 June 2019 15:01

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে উঠল ধর্মঘট। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ছিল আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দলের। ওই বৈঠক চলাকালীনই স্পষ্ট হয়ে যায় যে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়েছেন তাঁরা। তবু চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা তখনই ঘোষণা করেননি। নবান্নের বৈঠক শেষে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ফিরে যান ডাক্তারদের প্রতিনিধি দল। সেখানে তাঁদের জেনারেল বডি-র বৈঠক হয়। তার পরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে দেন আন্দোলনকারী ডাক্তাররা। নবান্ন থেকে এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল ফিরে আসার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষারত বাকি আন্দোলনকারীরা। কাঁধে তুলে কয়েকজন ডাক্তারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভিতর। 'আমরা কারা......লক্ষ্মী ছেলে' স্লোগানে মুখরিত হয় হাসপাতাল চত্বর। এ দিনের বৈঠকে নবান্নে হাজির ছিলেন মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের ৩১ জনের প্রতিনিধি দল। ১২ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন তাঁরা। বৈঠকের পর ডাক্তারদের প্রতিনিধি দল জানিয়েছেন, ইতিবাচক আলোচনা হয়েছে। বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আমরা খুশি। মুখ্যমন্ত্রীও বলেন, এই বৈঠক সদর্থক হয়েছে। এরপরেই জুনিয়র ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, "লক্ষ্মী ছেলেরা, আমার ছোট ভাই-বোনেরা, প্লিজ তাড়াতাড়ি কাজে যোগ দাও।" এক সপ্তাহ পরে উঠল জুনিয়র ডাক্তারদের আন্দোলন। এ দিন সন্ধ্যায় প্রেস বিবৃতি দিয়ে ডাক্তারদের তরফে বলা হয়, "মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে কোনও ডাক্তার আক্রান্ত হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আন্দোলন তুলে নিচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা কাজে ফিরব। আজ রাত থেকেই স্বাভাবিক হবে পরিষেবা।" কিন্তু পাশাপাশি এও বলা হয়, "মুখ্যমন্ত্রী তিনদিন সময় চেয়েছেন। সাময়িক ভাবে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি।" ডাক্তাররা বারবার এ দিন একটা কথাই স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন, ডাক্তারদের কোনওমতেই আক্রমণ করা যায় না। সোমবার নবান্নের বৈঠকেও এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে ডাক্তাররা আক্রান্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার থেকে টানা ৭ দিন ধরে বন্ধ ছিল রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের আউটডোর। ডাক্তারদের নিরাপত্তার দাবিতে গর্জে ওঠে রাজ্য। প্রশাসনকে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে, এই দাবিতে বিক্ষোভ অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়ান সিনিয়র ডাক্তাররাও। বাংলা জুড়ে বইতে শুরু করে গণ ইস্তফার ঝড়। ঘটনার সূত্রপাত ১০ জুন সোমবার। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এনআরএস হাসপাতাল চত্বর। সেদিন মৃত্যু হয়েছিল ৮৫ বছরের সাহিদ মহম্মদের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনে রোগীর পরিবার। রণক্ষেত্র হয়ে ওঠে হাসপাতাল। ইন্টার্ন-জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের তুমুল মারপিটের চোটে ধুন্ধুমার হয় হাসপাতালে। দু'পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে মাথা ফাটে এনআরএস-এর ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়ের। খুলিতে গুরুতর চোট পান তিনি। বছর ছাব্বিশের এই তরুণের ফ্রন্টাল লোব ভাঙে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আপাতত তিনি অনেকটাই সুস্থ বলে হাসপাতাল সূত্রে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন সন্ধ্যায় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে গিয়েছেন পরিবহকে দেখতে।

```