Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পুলিশের মধ্যেই বিক্ষোভ, সামাল দিতে বৃষ্টি মাথায় ছুটলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে কোভিড সংক্রমণের মধ্যে উমফানের আবির্ভাব বিড়ম্বনা বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। আবার সেই সংক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে তুমুল ক্ষোভের সৃষ্টি হল কমব্যাট ফোর্স ও র‍্যাফের একাংশের মধ্যে। যা সামাল দিতে বুধবার সকালে

পুলিশের মধ্যেই বিক্ষোভ, সামাল দিতে বৃষ্টি মাথায় ছুটলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 20 May 2020 07:29

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে কোভিড সংক্রমণের মধ্যে উমফানের আবির্ভাব বিড়ম্বনা বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। আবার সেই সংক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে তুমুল ক্ষোভের সৃষ্টি হল কমব্যাট ফোর্স ও র‍্যাফের একাংশের মধ্যে। যা সামাল দিতে বুধবার সকালে নবান্ন যাওয়ার পথে বৃষ্টি মাথায় পুলিশ ট্রেনিং স্কুলে ছুটতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার রাতেই জানা গিয়েছিল, পিটিএসের বাইরের রাস্তায় বিক্ষোভে নেমেছেন কমব্যাট ফোর্স ও র‍্যাফের একাংশ কর্মীর। পরিস্থিতি সামাল দিতে গেলে ডিসি কমব্যাট ফোর্সকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। রাতেই গোটা পরিস্থিতির কথা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে জানান কলকাতার নগরপাল অনুজ শর্মা। তারপর এদিন পিটিএসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিক্ষোভকারীদের বক্তব্য, করোনা যুদ্ধে তাঁরা সামনের সারিতে থেকে কাজ করলেও তাঁদের নিরাপত্তা নেই। মাস্ক, স্যানিটাইজারের মতো ন্যূনতম প্রয়োজনীয় জিনিসও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এদিন মুখ্যমন্ত্রীর সামনেও ডিসি কমব্যাট ফোর্সের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এমনকি বর্তমান ডিসিকে সরানোর দাবিও করেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ঝড়ঝঞ্ঝা মিটলে এবং করোনা পরিস্থিতি একটু স্থিতিশীল হলে তিনি একদিন পিটিএসে গিয়ে আবাসিকদের সঙ্গে কথা বলবেন। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, যে সমস্ত কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁদের সঙ্গেই অন্য কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন কার্যত বৃষ্টি ভিজেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । সমস্বরে চিৎকার করে মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ কর্তাদের বিরুদ্ধে নালিশ করেন তাঁরা। এরপর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "আপনারা সংগঠিত ফোর্স। সবাই চিৎকার করবেন না। যে কোনও একজন বলুন।" মুখ্যমন্ত্রীর এই কথা শোনার পর সবার হয়ে একজন তাঁদের অভাব অভিযোগের কথা জানান। তাঁদের বক্তব্য, সারা বছরই অব্যবস্থার মধ্যে থাকতে হয় তাঁদের। ক্যান্টিনের খাবার নিয়েও ক্ষোভ উগরে দেন কমব্যাট ফোর্স ও র‍্যাফের কর্মীরা। পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী। সেই বাহিনীর থেকে এমন প্রকাশ্য বিক্ষোভ অনভিপ্রেত বলেই অনেকের মত। তবে এও ঘটনা যে পুলিশের মধ্যে এমন বিক্ষোভ সাম্প্রতিক সময়ে খুব একটা ঘটেনি। বিরোধীদের বক্তব্য, একটা সরকার যখন অব্যবস্থাকেই ব্যবস্থা হিসেবে চালু রাখতে চায় তখন এটাই হয়। তাঁদের অনেকের এও মত যে, এ ধরনের বিক্ষোভও বহু ক্ষেত্রে সংক্রামক হয়ে ওঠে। হতে পারে সেই কারণেই সরকারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আর তা প্রশমিত করতে মুখ্যমন্ত্রীকে যেতে হয়েছে অকুস্থলে।

```