দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ রাজ্য জুড়েই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের দিকে বাড়বে তাপমাত্রা - ফলে ‘হাফ-শীত, হাফ-গরম’-এর পরিস্থিতি।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 February 2026 11:43
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির শেষ লগ্নে আবহাওয়ার খামখেয়ালি চরিত্র (February weather update)। দিনে বাড়ছে গরমের অস্বস্তি, আর সকাল-সন্ধ্যায় ফিরছে হালকা শীতের ছোঁয়া। এর মধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টির ইঙ্গিত দিল হাওয়া অফিস (west bengal weather forecast february)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় (weather update today) উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনও ওঠানামা না হলেও স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। ফলে ভোর ও সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হবে, কিন্তু দিনের দিকে বাড়বে অস্বস্তি (Kolkata weather update today)।
উত্তরবঙ্গে বৃষ্টি, দমকা হাওয়া
পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে গ্রাউন্ড ফ্রস্টের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
পাশাপাশি সিকিমে হালকা তুষারপাত হতে পারে, যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রভাব, ফের শুষ্ক আবহাওয়ার দিকে যাবে পরিস্থিতি।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ রাজ্য জুড়েই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের দিকে বাড়বে তাপমাত্রা - ফলে ‘হাফ-শীত, হাফ-গরম’-এর পরিস্থিতি।
আবহাওয়ার এমন রূপের পিছনে কী কারণ?
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে আবহাওয়ার এই ওঠানামা কিছুটা সময় চলবে।
মার্চের শুরুতেই বাড়বে গরম
১ মার্চ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। এক ধাক্কায় পারদ ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ ফেব্রুয়ারির শেষে শীতের শেষ ঝলক থাকলেও, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত স্পষ্ট।