Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ত্রাণ দিতে গিয়ে প্রাণ হাতে ফিরলেন খগেন, স্ত্রী মঞ্জু বললেন, 'তৃণমূলের চক্রান্ত'

তবে গোটা ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন, যখন এক জন সাংসদই নিরাপদ নন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

ত্রাণ দিতে গিয়ে প্রাণ হাতে ফিরলেন খগেন, স্ত্রী মঞ্জু বললেন, 'তৃণমূলের চক্রান্ত'

বিজেপি সাংসদ খগেন মুর্মু ও তাঁর স্ত্রী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 October 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে উত্তরবঙ্গের (North Bengal) বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু (BJP MP Khagen Murmu)। অভিযোগ, লোহার রড, বোল্ডার দিয়ে মারধর করা হয়। ঘটনাস্থলেই নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয় সাংসদের। সঙ্গে থাকা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আক্রান্ত হন।

ঘটনার খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সাংসদের স্ত্রী মঞ্জু কিস্কু। ঠাকুরঘরে বসে শুরু হয় প্রার্থনা— “শুধু চাই, আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন।” একই সঙ্গে পুরো ঘটনায় রাজ্যের শাসকদলের (TMC) বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন তিনি।

 ঘরে টিভির পর্দায় স্বামী তথা সাংসদের রক্তাক্ত অবস্থার ছবি চোখে পড়তেই স্তম্ভিত স্ত্রী। বললেন, “আধ ঘণ্টা আগেই কথা হয়েছিল ওঁর সঙ্গে। আমি বলেছিলাম, সাবধানে যেও। এর পরেই খবর এল, মাথায় ইট মেরে রক্তাক্ত করেছে। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।”

মঞ্জু দেবীর দাবি, এই হামলা পরিকল্পিত, এবং এর পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে। তাঁর কথায়, “বিজেপি যাতে দুর্গতদের পাশে দাঁড়াতে না পারে, তাই পরিকল্পনা করে আমাদের নেতাদের উপর হামলা চালানো হয়েছে।" প্রশ্ন তুলেছেন,"এত পুলিশ, সিভিক ভলান্টিয়ার থাকা সত্ত্বেও একজন সাংসদের ওপর হামলা হয় কী করে? সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে?”

ঘটনার তীব্র নিন্দা করে মঞ্জু কিস্কু বলেন, “আমরা এই ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও বিষয়টি তুলে ধরা হবে।”

এদিকে বিজেপির মালদহ জেলা নেতৃত্বও ঘটনার নিন্দা করে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি তুলেছে। সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে গোটা ঘটনায় নিন্দার মুখে শাসকদল তৃণমূল। যদিও হামলার অভিযোগ উড়িয়ে পরিস্থিতির জন্য বিজেপি বিধায়ক ও সাংসদকেই দায়ী করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

তবে গোটা ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন, যখন এক জন সাংসদই নিরাপদ নন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?


```