Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মুখ্যমন্ত্রীর উস্কানিতে হামলা! শুভেন্দুর হুঁশিয়ারি, বিজেপিকে ভয় দেখিয়ে থামানো যাবে না

তৃণমূল সরকার নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে 'আতঙ্কের রাজনীতি' শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর উস্কানিতে হামলা! শুভেন্দুর হুঁশিয়ারি, বিজেপিকে ভয় দেখিয়ে থামানো যাবে না

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 October 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal, Flood) বন্যা ও ধসের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) কার্যত তুলোধোনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে দলের সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনাতেও মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন শুভেন্দু।

শুভেন্দুর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আতঙ্ক গ্রাস করেছে। তাই উনি ভয় ভীতির পরিবেশ তৈরি করতে চাইছেন।” এরপরই শুভেন্দুর হুঁশিয়ারি,  “বিজেপিকে ভয় দেখিয়ে থামানো যাবে না। আপনার ভয় ও তোষণের রাজনীতি বাংলার জনগণের ঐক্য ও সাহসের কাছে পরাস্ত হবে।”

প্রসঙ্গত, শনিবার থেকে অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ধসে ভেঙে পড়েছে বহু বাড়ি। একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। উত্তরবঙ্গের এই পরিস্থিতির মধ্যেও রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন টুইটে সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু লেখেন, যখন উত্তরবঙ্গের বহু মানুষ প্রাণ হারাচ্ছেন, হাজার হাজার মানুষ গৃহহীন ও সহায়হীন হয়ে পড়েছেন, তখন মুখ্যমন্ত্রী কলকাতায় সেলিব্রিটিদের সঙ্গে কার্নিভালে আনন্দে মেতে ছিলেন। শুভেন্দুর কথায়, “এই অমানবিক আচরণে রাজ্যের মানুষ ক্ষুব্ধ ও বীতশ্রদ্ধ। দেরিতে হলেও মুখ্যমন্ত্রী তা উপলব্ধি করেছেন।”

বিজেপি নেতার আরও দাবি, রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়করা ইতিমধ্যেই দুর্গত এলাকায় নেমে ত্রাণ, খাবার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু তৃণমূল সরকার নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে 'আতঙ্কের রাজনীতি' শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

 শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী নাকি তাঁর “বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের” বিজেপি নেতাদের ওপর হামলার উস্কানি দিয়েছেন, যাতে তারা ত্রাণ বিতরণে বাধা পায়।

তিনি টুইটে লেখেন, আজ মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের ওপর নাগরাকাটায় তৃণমূল দুষ্কৃতীদের হামলা হয়। খগেনবাবুকে পাথর ছুড়ে আঘাত করা হয়, তাঁর মুখ ক্ষতবিক্ষত। বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতেও হামলা চলে, গাড়ির কাঁচ ভেঙে গিয়ে শরীরে ঢুকে যায় টুকরো। শুভেন্দুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও নির্বিকার ছিল।

এরপরই বিরোধী দলনেতার হুঁশিয়ারি, বিজেপিকে ভয় দেখিয়ে থামানো যাবে না। 


```