Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'মমতাকে ক্ষমতায় দেখতে চায় রাজ্যের পুলিশ, এদের ভোটের কাজে রাখা যাবে না', দাবি শুভেন্দুর

বিজেপি বিধায়কের পরামর্শ, নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। তবে কিছু কাজ রয়েছে যা পুলিশের, কেন্দ্রীয় বাহিনীর নয়। সেক্ষেত্রে বাইরের রাজ্য থেকে পুলিশ আনা যেতে পারে।

'মমতাকে ক্ষমতায় দেখতে চায় রাজ্যের পুলিশ, এদের ভোটের কাজে রাখা যাবে না', দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 November 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পুলিশ (WBP) তৃণমূল কংগ্রেস সরকারের (TMC Govt) দাস - বিজেপির (BJP) তরফে এমন অভিযোগ নতুন নয়। তবে এই অভিযোগকেই সামনে রেখে পুলিশকে নিয়ে যে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) করলেন তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। তাঁর স্পষ্ট কথা, ভোটের কাজে এ রাজ্যের পুলিশকে রাখা যাবে না! এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে (ECI) ইতিমধ্যে জানিয়েছেন বলেও জানান শুভেন্দু।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দিঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির (Digha Police Welfare Committee) অনুষ্ঠানের প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন, সেই অনুষ্ঠান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করা হয়েছে। সেই প্রেক্ষিতেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের ভোটের কাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, ''মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) চালু হওয়ার দিন থেকে কোনও সদস্যকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত ভোট এবং ভোট সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও কাজে রাখা চলবে না।'' তিনি বলছেন, অনুমান ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হবে। তাই হঠাৎ এই দাবি না করে তিন মাস আগেই নির্বাচন কমিশনকে (ECI) বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি যাতে কমিশন বিকল্প ব্যবস্থা নিতে পারে। কী ব্যবস্থা নেবেন, সেটা তাদের ব্যাপার।

বিজেপি বিধায়কের পরামর্শ, নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা যেতে পারে। তবে কিছু কাজ রয়েছে যা পুলিশের, কেন্দ্রীয় বাহিনীর নয়। সেক্ষেত্রে বাইরের রাজ্য থেকে পুলিশ আনা যেতে পারে। আগে থেকে যাতে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে পরিকল্পনা করতে পারে, সেই কারণেই এখন থেকে তোড়জোড় করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী।

দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (CM) প্রশংসা করা পুলিশদের ভিডিও দেখান বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ক্ষমতায় দেখতে চান তাঁরা। তাঁকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচারও করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গ (West Bengal) ছাড়া অন্য কোনও রাজ্যের পুলিশ এমন আচরণ করে না বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর সংযোজন, এ রাজ্যের পুলিশ নিজেদের মর্যাদা, আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তৃণমূল সরকারের (TMC Govt) হয়ে এমন কাজ করছেন। তাই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু সাফ জানান, ওঁদের সরিয়ে নির্বাচন করতে হবে। দলদাস পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না।


```