Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

যা ইচ্ছে পোশাক পরে আর ঢোকা যাবে না দার্জিলিঙের 'মহাকাল' মন্দিরে, কড়া নিয়ম আনল কমিটি

দার্জিলিঙের মহাকাল মন্দিরে চালু হল নতুন পোশাক বিধি। শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কমিটি। ধর্মীয় পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যা ইচ্ছে পোশাক পরে আর ঢোকা যাবে না দার্জিলিঙের 'মহাকাল' মন্দিরে, কড়া নিয়ম আনল কমিটি

ছবি - মহাকাল মন্দির (সংগৃহীত)

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 October 2025 21:17

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে এখন থেকে আর ইচ্ছে মতো পোশাক পরে ঢোকা যাবে না। পুজো কমিটি ও ওয়েলফেয়ার সোসাইটির তরফে স্পষ্ট জানানো হয়েছে,  শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে প্রবেশ একেবারেই নিষিদ্ধ।

পাহাড়ের এই অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে ভিড় যেমন পর্যটকদের, তেমনই ভক্তদেরও। তাই ধর্মীয় পরিবেশের মর্যাদা রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

মহাকাল মন্দির পুজো কমিটির সদস্য নবীন ছেত্রী বলেন, 'এটা প্রার্থনার জায়গা, মানুষের শ্রদ্ধা, বিশ্বাস আর ভাবাবেগের সঙ্গে জড়িত। তাই আমরা চাই দর্শনার্থীরা যেন সঠিক পোশাকে আসেন।' তিনি যোগ করেন, 'যদি কোনও পর্যটক নতুন নিয়ম সম্পর্কে অবগত না থাকেন, তবে তাঁদের পোশাক দেওয়া হবে মন্দির কমিটির পক্ষ থেকে। দর্শন শেষে সেই পোশাক ফেরত দিতে হবে।'

পুজো কমিটি জানিয়েছে, মন্দির এলাকায় নজরদারির জন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দেখবেন দর্শনার্থীরা নিয়ম মেনে চলছেন কি না।

পোশাক বিধি কার্যকর হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে পর্যটকদের মধ্যে। অনেকে অবশ্য মন্দির কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক বলেই দেখছেন।

কলকাতা, শিলিগুড়ি বা অন্যান্য জায়গা থেকে পৌঁছনো দর্শনার্থীদের মতে, ‘মন্দির মানে তো একটা পবিত্র জায়গা। তাই সেখানে পোশাক নিয়ে কিছু বিধিনিষেধ থাকা একেবারেই স্বাভাবিক।’ স্থানীয়রাও মনে করছেন, এতে ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ থাকবে এবং পর্যটকদের মধ্যেও একধরনের শৃঙ্খলার বোধ তৈরি হবে।


```