Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দু’হাজারের উপর বুথ থেকে কোনও ফর্ম ফেরত আসেনি, কীভাবে সম্ভব! ডিইও-দের থেকে রিপোর্ট তলব কমিশনের

সিইও দফতর সূত্রে খবর, সংশ্লিষ্ট সব ইআর‌ও এবং ডিইও (পদাধিকার বলে জেলাশাসক )-দের জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বেলা দশটার মধ্যে নিজেদের স‌ই করে রিপোর্ট জমা দিতে হবে। 

দু’হাজারের উপর বুথ থেকে কোনও ফর্ম ফেরত আসেনি, কীভাবে সম্ভব! ডিইও-দের থেকে রিপোর্ট তলব কমিশনের

গ্রাফিক্স দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 December 2025 21:21

সঞ্জু সুর

এরাজ্যের SIR মানচিত্রে (SIR West Bengal) প্রতিদিন নিত্যনতুন বিতর্ক জুড়ছে। সোমবার তেমনই এক নতুন বিতর্ক সামনে এসেছে। কমিশন সূত্রের খবর, রাজ্যের প্রায় ৮০ হাজারের বেশি বুথ এলাকায় যে এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করা হয়েছিল, সেই ফর্ম ফিল-আপ করে জমা নেওয়ার পর ডিজিটাইজ করার সময় দেখা যাচ্ছে প্রায় দু’হাজারের বেশি বুথ এমন পাওয়া গিয়েছে যেখানে আনকালেক্টেবল ফর্ম (Uncollectable) বা ফেরত আসা ফর্মের সংখ্যা শূন্য! যা শুধু চাঞ্চল্যকর নয়, কমিশনের কাছে মনে হচ্ছে, এটা অবিশ্বাস্য।

কেন এই বিষয়টি এত বিতর্কিত?

কমিশনের বক্তব্য, এমনটা কোন‌ও অবস্থাতেই হতে পারে না যে এতগুলো বুথে কোন‌ও একজন‌ও এমন নেই যাকে খুঁজে পাওয়া যায়নি বা সেই বুথের কেউ মারা যাননি, অথবা অন্যত্র চলে যাননি। এটা বাস্তবত হতেই পারে না।

 

এদিকে সিইও দফতর সূত্রের তথ্য বলছে, মোট ২,২০৮টি এমনই বুথ পাওয়া গিয়েছে, যেখানে কোনও ফর্মই ফেরত আসেনি। কমিশন মনে করছে, এইসব বুথে নিশ্চয়ই কোন‌ও গন্ডগোল হয়েছে। যে কারণে ইসিআই (ECI) দফতর থেকে সরাসরি সিইও (CEO) দফতরে নির্দেশ এসেছে, যাতে এইসব বুথের সঙ্গে জড়িত ইআর‌ও এবং সেই জেলার ডিইও-র কাছ থেকে রিপোর্ট তলব করা হয়।

সিইও দফতর সূত্রে খবর, সংশ্লিষ্ট সব ইআর‌ও এবং ডিইও (পদাধিকার বলে জেলাশাসক )-দের জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বেলা দশটার মধ্যে নিজেদের স‌ই করে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে ওইসব বুথের বি‌এল‌ও-দের সঙ্গে পুনরায় কথা বলতে হবে। যে কোনও ভাবেই হোক না কেন, তা আগামিকালের মধ্যেই করে সরাসরি ইসিআই এর কাছে রিপোর্ট দিতে হবে।

এদিকে সার্ভার সমস্যা বা অন্যান্য কারণে যদি কোন‌ও বি‌এল‌ও ভুল তথ্য (ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত) আপলোড করে থাকেন (বিএল‌ও অ্যাপে)  তাহলে সেই ভুল সংশোধনের ব্যবস্থা করেছে কমিশন। BLO-দের অ্যাপে পরিবর্তনও আনছে কমিশন। নিয়ে আসা হচ্ছে এডিট অপশন। এই এডিট অপশনে ERO-রা ঢুকতে পারবেন। কোনও বিএলও কোনও ভাবে কিছু ভুল করে ফেললে, সেটা দেখে এডিট করতে পারবেন ERO।


```