সোমবার সকাল দশটা পর্যন্ত কমিশনের পরিসংখ্যান বলছে, এখনও অবধি ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন মৃত ভোটারকে (Dead Voter) চিহ্নিত করা হয়েছে। জেলা ভিত্তিক যার মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর ২৪ পরগনায়।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 1 December 2025 13:43
প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে সোমবার সকাল দশটা পর্যন্ত আন-কালেক্টেড ফর্মের সংখ্যাটা দাঁড়াল ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬। এখানে বোঝার দরকার আছে যে আন-কালেক্টেড বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে। কমিশন (Election Commission) আগেই জানিয়েছিল, এই আন-কালেক্টেডদের (Uncollected form) মধ্যে রয়েছে মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্য।
সোমবার সকাল দশটা পর্যন্ত কমিশনের পরিসংখ্যান বলছে, এখনও অবধি ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন মৃত ভোটারকে (Dead Voter) চিহ্নিত করা হয়েছে। জেলা ভিত্তিক যার মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর ২৪ পরগনায়। এখানে ডেড বা মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৩৩৭ জন। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা।
এখন দেখে নেওয়া যাক সামগ্রিকভাবে কোন জেলায় কত মৃত ভোটার চিহ্নিত করা গেছে
কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় আন কালেক্টেড ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। জে কারণে বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta)।
কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলও-দের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশ্যাল অবজার্ভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন, ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলও-রা। কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে, তত স্পষ্ট হবে বাংলার মৃত ভোটারের আসল সংখ্যাটা।