Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

SIR: সোমবার সিইও দফতরে বসছেন স্পেশাল অবজার্ভার, সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ

যেসব অভিযোগ তাঁর কাছে জমা পড়বে, (কাজ নিয়ে, বেনিয়ম বা বাদ-পড়া নাম নিয়ে) সেগুলো সরাসরি তাঁর মারফত রিপোর্ট হিসেবে যাবে কমিশনে।

SIR: সোমবার সিইও দফতরে বসছেন স্পেশাল অবজার্ভার, সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 December 2025 00:19

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ, চিহ্নিত রয়েছে লক্ষাধিক মৃত ভোটার। বেশ কয়েকজন বিএলও (BLO)-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভার (West Bengal Special Roll Observer) সুব্রত গুপ্ত (Subrata Gupta)।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নজরদারি আরও জোরদার করতে বিশেষ পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী ১ ডিসেম্বর (সোমবার) অর্থাৎ কাল সুব্রত গুপ্ত নিজে এই বিষয়ে নজর রাখবেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন অধিকর্তার দফতরের তিন তলার কনফারেন্স হলে উপস্থিত থাকবেন স্পেশ্যাল অবজার্ভার। সময় সকাল ১১.৩০ থেকে ১.৩০।

কমিশনের নির্দেশ, এই সময়ের মধ্যে রাজনৈতিক দল, কোনও সংগঠন কিংবা সাধারণ মানুষ - যে কেউই স্পেশাল রিভিশন সংক্রান্ত অভিযোগ বা তথ্য-মতামত জানাতে পারবেন সুব্রত গুপ্তর কাছে। যেসব অভিযোগ তাঁর কাছে জমা পড়বে, (কাজ নিয়ে, বেনিয়ম বা বাদ-পড়া নাম নিয়ে) সেগুলো সরাসরি তাঁর মারফত রিপোর্ট হিসেবে যাবে কমিশনে। কমিশন শীর্ষসূত্র জানিয়েছে, “রোল রিভিশনকে ঘিরে বিভিন্ন জেলার পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বিশেষ তদারকি।”

ভোটার তালিকা সংশোধনের প্রতিটি ধাপ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতেই নির্বাচন কমিশনের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে রাজ্যে একের পর অভিযোগ উঠে আসছে। সেই প্রেক্ষিতেই রাজ্যের জন্য স্পেশাল রোল অবজারভার হিসাবে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

৩০ নভেম্বর, রবিবার থেকে অবজার্ভাররা জেলায় জেলায় যাচ্ছেন। প্রতিটি জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, ইআরও, সবার সঙ্গে তাঁরা কথা বলবেন। রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠকও করবেন। শুধু তাই নয় এনুমারেশন ফর্ম যা জমা হয়েছে এবং ডিজিটাইজেশন হয়েছে তার স্যাম্পেল চেকিংও হবে।


```