ফলতার বিডিও শানু বক্সীর কথায়, “বিরোধীদের তরফে কয়েকটি এপিক নম্বর (Voter Card Epic Number) তুলে ধরে অভিযোগ করা হয়েছিল— মৃত ভোটারকে জীবিত দেখানো হচ্ছে কি না।

স্পেশ্যাল রোল অবজার্ভার
শেষ আপডেট: 30 November 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR West Bengal) ঘিরে বিতর্ক বাড়তেই জেলায় জেলায় অবজার্ভার (Special Observer) পাঠিয়েছে কমিশন। রবিবার দক্ষিণ ২৪ পরগনাতে সেই স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta) হঠাৎই হাজির হন ফলতা বিডিও অফিসে। সেখানেই খতিয়ে দেখেন মৃত ভোটার নিয়ে ওঠা অভিযোগগুলি।
ফলতার বিডিও শানু বক্সীর কথায়, “বিরোধীদের তরফে কয়েকটি এপিক নম্বর (Voter Card Epic Number) তুলে ধরে অভিযোগ করা হয়েছিল— মৃত ভোটারকে জীবিত দেখানো হচ্ছে কি না। আমরা সার্চ করে দেখেছি, সংশ্লিষ্ট নামগুলির পোর্টালে ‘ডেথ মার্কিং’ যথাযথভাবেই হয়েছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন BLO, ERO, SDO-সহ চারটি রাজনৈতিক দলের BLA-রা। সুব্রত গুপ্ত বৈঠক শেষে জানান, “SIR নিয়ে সবার মতামত শোনা হল। বিশেষ কোনও অসুবিধার কথা কেউ বলেননি। অভিযোগ তো আসবেই। সেগুলো খতিয়ে দেখা হবে। ডেটাবেসের পর ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। প্রয়োজনে শুনানিও হবে।”
BDO-র দাবি, BLO-রা সিস্টেম ও সার্ভারের কিছু সমস্যার কথা জানিয়েছেন। পর্যবেক্ষকও কাজকর্মের খুঁটিনাটি জানতে চান। তিনি বলেন, “উনি আমাদের কাজে সন্তুষ্ট।”
সূত্র বলছে, ECI বা CEO দফতরে কিছু অভিযোগ জমা পড়েছিল। প্রশাসনের মতে— অভিযোগ আসা স্বাভাবিক, সত্যতা যাচাই করাই মূল দায়িত্ব।
এদিকে বিরোধীদের ক্ষোভ ছিল বিশেষ নিবিড় সংশোধন তথা SIR প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন (Election Commission)। যে কাজে আড়াই বছর সময় লাগে তা এক মাসে করা হচ্ছে। শেষমেশ পরিস্থিতি বিবেচনা করে এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার মেয়াদ বাড়িয়েছে নির্বাচন কমিশন (SIR West Bengal)।
পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যের ক্ষেত্রেই তা বাড়ান হল। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে। এখন তা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হল (ECI extends form submission period)।
কমিশনের এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, আগে প্রকাশিত ২৭ অক্টোবরের এসআইআর (SIR) সময়সূচি বাতিল করে নতুন ক্যালেন্ডার জারি করা হয়েছে। আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ—এই ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে একইসঙ্গে সংশোধন প্রক্রিয়া চলবে।
নতুন সময়সূচি কী বলছে (SIR new timeline)