Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নাগরাকাটা হামলায় এখনও কেউ ধরা পড়েনি! সুকান্ত বললেন, 'পুলিশমন্ত্রীকে বন্যার জলে ফেলে দিলে...'

গত সোমবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) নাগরাকাটায় পরিদর্শনে পৌঁছন খগেন ও শঙ্কর। খগেন মুর্মুর গাড়িতেই তখন ছিলেন বিধায়ক। অভিযোগ, আচমকা তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। 

নাগরাকাটা হামলায় এখনও কেউ ধরা পড়েনি! সুকান্ত বললেন, 'পুলিশমন্ত্রীকে বন্যার জলে ফেলে দিলে...'

খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 October 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এবং বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। গুরুতর চোট পেয়েছেন সাংসদ, চোখের নীচের হাড় ভেঙেছে। এই মুহূর্তে দুজনেই উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনদিন পরও কেউ গ্রেফতার হয়নি, এনিয়ে পুলিশমন্ত্রী-সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

এদিন হাসপাতালে থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেন, 'হামলাকারীরা প্রকাশ্যে স্বীকার করেছে তারা তৃণমূলের লোক। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ক্যামেরায় হামলাকারীদের মুখ দেখা গেছে। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কী করছে তারা?' মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানায় এনে বিজেপি সাংসদ বলেন, 'এমন পুলিশমন্ত্রী থাকার চেয়ে তাঁকে বন্যার জলে ফেলে দিলে ভাল হয়।' একইসঙ্গে তিনি হুঁশিয়ারিও দিয়ে বলেছেন, 'পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি তাদের মতো করে ট্রিটমেন্ট করবে।'

গত সোমবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) নাগরাকাটায় পরিদর্শনে পৌঁছন খগেন ও শঙ্কর। খগেন মুর্মুর গাড়িতেই তখন ছিলেন বিধায়ক। অভিযোগ, আচমকা তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। নাগরাকাটা পোঁছতেই তাঁদের দিকে তেড়ে আসে তারা। বাঁশ, লোহার রড, পাথর দিয়ে মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়িতেও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। রক্তে ভেসে যান তিনি। আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও।

শিলিগুড়ির বিধায়কের অভিযোগ, পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। চালকের তৎপরতায় দ্রুত এলাকা থেকে বেরিয়ে আসতে পারি।' বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।

মঙ্গলবার খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও এই নিয়েও তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)। জখম সাংসদের ছেলের কথায়, 'তৃণমূলের লোকেরাই হামলা চালিয়েছে।'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, খগেন মুর্মুকে দেখতে এলেও আরেক আহত বিজেপি নেতা তথা বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh) সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, খগেন মুর্মুর চোট প্রসঙ্গ মিথ্যেও বলেছেন তিনি! শুভেন্দুর বক্তব্য, বিজেপি সাংসদকে দেখতে এসে মমতা জিজ্ঞেস করেছেন, 'লাগল কীভাবে?' কিন্তু তাঁর প্রশ্ন হওয়া উচিত ছিল, 'মারল কীভাবে আর কারা?' বিজেপি বিধায়ক বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক।


```