Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'মানবিকতা নেই প্রমাণ হয়ে গেছে, খগেন মুর্মুকে নিয়ে মিথ্যে বলেছেন', শুভেন্দুর নিশানায় মমতা

শুভেন্দুর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্যজুড়ে শান্তি নষ্ট করছে। ২০২১ সালের ভোট পরবর্তী সময় থেকে হিংসা শুরু হয়েছে, আজ নাগরাকাঁটা পর্যন্ত চলছে, ভবিষ্যতে আরও হবে।

'মানবিকতা নেই প্রমাণ হয়ে গেছে, খগেন মুর্মুকে নিয়ে মিথ্যে বলেছেন', শুভেন্দুর নিশানায় মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 October 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটায় (Nagrakata) যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে অলআউট যাচ্ছে বিজেপি (BJP)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যে জানিয়েছেন, দ্রুত কাউকে গ্রেফতার না করা হলে তিনি আদালতে যাবেন। আর মঙ্গলবার বিকেলে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে (Khagen Murmu) দেখে এসে তিনি ফের নিশানায় নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শুভেন্দুর কথায় - তাঁর যে মানবিকতা নেই, এটা প্রমাণিত।

বিরোধী দলনেতা দাবি করেছেন, খগেন মুর্মুকে দেখতে এলেও আরেক আহত বিজেপি নেতা তথা বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh) সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, খগেন মুর্মুর চোট প্রসঙ্গ মিথ্যেও বলেছেন তিনি! শুভেন্দুর বক্তব্য, বিজেপি সাংসদকে দেখতে এসে মমতা জিজ্ঞেস করেছেন, 'লাগল কীভাবে?' কিন্তু তাঁর প্রশ্ন হওয়া উচিত ছিল, 'মারল কীভাবে আর কারা?' বিজেপি বিধায়ক বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক।

শুভেন্দুর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্যজুড়ে শান্তি নষ্ট করছে। ২০২১ সালের ভোট পরবর্তী (2021 Post Poll Violence) সময় থেকে হিংসা শুরু হয়েছে, আজ নাগরাকাঁটা পর্যন্ত চলছে, ভবিষ্যতে আরও হবে। কিন্তু এতকিছুর পরও কেউ গ্রেফতার হচ্ছে না, ঘটনা রুখতে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে যিনি আহত তাঁকে নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে দেখে বেরিয়ে বলেছিলেন, বিষয়টি গুরুতর নয়। কিন্তু শুভেন্দুর পাল্টা দাবি, ডাক্তারদের সঙ্গে তিনি কথা বলেছেন - তাঁরা জানিয়েছেন অত্যন্ত সঙ্গীন ব্যাপার, ৬ সপ্তাহ হাসপাতালে রেখে চিকিৎসা করতে হতে পারে বিজেপি সাংসদের। শুধু তাই নয়, প্রয়োজনে অস্ত্রপচারও হতে পারে তাঁর।

প্রসঙ্গত নাগরাকাটা ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গুন্ডাদের আশ্রয়দাতা, তাই ত্রাণ দিতে গিয়ে সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। সে কারণেই এনআইএ তদন্ত চাওয়া।"

শুভেন্দুরও কথায়, এনাজ ইজ এনাফ। রাজ্য প্রশাসন ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। বিকেল অব্দি দেখব, তারপরও যদি পুলিশ প্রশাসনার টনক না নড়ে তাহলে কলকাতা হাইকোর্টের মামলা করব। আইনি পথেই যেভাবে যা মোকাবিলা করতে হয় তা করব আমরা।"


```