অধ্যক্ষদের দাবি, স্বাস্থ্যভবনের বৈঠক বা জাতীয় পর্যায়ের পরিদর্শনের কারণে ডাক্তাররা অনেকসময় অনুপস্থিত থাকেন। অন্যদিকে, এনএমসি-র পাল্টা দাবি, বেলাগাম প্রাইভেট প্র্যাকটিসের জন্যই হাজিরার এই করুণ দশা।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 June 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজগুলোতে ডাক্তারদের উপস্থিতি (attendance of doctors in government hospitals) নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। সূত্রের খবর, বৃহস্পতিবার এক অনলাইন বৈঠকে বাংলার ৮টি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সামনে হাজিরার শোচনীয় অবস্থার জন্য ভর্ৎসনা করলেন এনএমসি কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও স্বাস্থ্য অধিকর্তা ডাঃ ইন্দ্রজিৎ সাহা।
এনএমসি সূত্রের খবর, কয়েকটি কলেজে শিক্ষকদের উপস্থিতির হার ৫০ শতাংশেরও নিচে। এই অবস্থাকে "অগ্রহণযোগ্য" বলে চিহ্নিত করে তারা উপস্থিতির হার বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। বৈঠকের পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কড়া নির্দেশ জারি করেছে— ৭৫ শতাংশের কম উপস্থিতি থাকলে বেতন বন্ধ।
অধ্যক্ষদের দাবি, স্বাস্থ্যভবনের বৈঠক বা জাতীয় পর্যায়ের পরিদর্শনের কারণে ডাক্তাররা অনেকসময় অনুপস্থিত থাকেন। অন্যদিকে, এনএমসি-র পাল্টা দাবি, বেলাগাম প্রাইভেট প্র্যাকটিসের জন্যই হাজিরার এই করুণ দশা।
গত বছর রাজ্যের ২৩টি সরকারি মেডিক্যাল কলেজ জরিমানা গুনেছিল। এবছরও একই ঘটনা ঘটলে, আপিলের পথে হাঁটতে চলেছে রাজ্য। তবে এনএমসি ছাড়ার পাত্র নয়।
সরকারি ছুটি বা অনুপস্থিতির অনুমতি পেতে হবে অনলাইনে। আর অনুপস্থিতি থাকলে থাকতে হবে বৈধ কারণ।
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এ বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করতে না চাইলেও, কড়া নজরদারির বার্তা স্পষ্ট।