Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পুজোয় প্রাণ খুলে কেনাকাটা করুন, ‘জেন জি’কে ‘নেক্সট জেন জিএসটি’ বোঝালেন নির্মলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারেই এই দিনটিকে অর্থাৎ নবরাত্রির সূচনায় জিএসটি চালু হচ্ছে। ফলে বাংলার নবপ্রজন্মের ছেলেমেয়েরা নিজের ইচ্ছেমতো কেনাকাটা করতে পারবে। উনডো শপিংয়ে নিজেদের বদ্ধ না রেখে প্রাণ খুলে পছন্দের জিনিস কিনতে পারবে। বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে নেক্সট জেন জিএসটি শীর্ষক এক আলোচনাসভায় একথা বলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

পুজোয় প্রাণ খুলে কেনাকাটা করুন, ‘জেন জি’কে ‘নেক্সট জেন জিএসটি’ বোঝালেন নির্মলা

দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

শেষ আপডেট: 18 September 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে বাংলার মানুষকে কেনাকাটায় বিশাল সুবিধা দেওয়ার জন্যই পিতৃপক্ষের শেষে মহালয়া কেটে গেলেই দেশজুড়ে পরবর্তী প্রজন্মের জিএসটি চালু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারেই এই দিনটিকে অর্থাৎ নবরাত্রির সূচনায় জিএসটি চালু হচ্ছে। ফলে বাংলার নবপ্রজন্মের ছেলেমেয়েরা নিজের ইচ্ছেমতো কেনাকাটা করতে পারবে। উনডো শপিংয়ে নিজেদের বদ্ধ না রেখে প্রাণ খুলে পছন্দের জিনিস কিনতে পারবে। বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে নেক্সট জেন জিএসটি শীর্ষক এক আলোচনাসভায় একথা বলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এদিন নির্মলা দ্বিতীয় প্রজন্মের জিএসটির সুবিধা বোঝাতে বলেন, এটি চালু করার অনেক দিন ভাবা হয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী পিতৃপক্ষের জন্য দিন পিছিয়ে দেন। আমরা ঠিক করি, বাংলার তথা দেশের সর্ববৃহৎ উৎসব পুজোর আগেই চালু করা হবে নেক্সট জেন জিএসটি। যাতে মাত্র দুটি স্তরের জিএসটির পুরোপুরি সুবিধা তুলতে পারেন বাংলা সহ সাধারণ মানুষ। পাওয়ার পাওয়ার পয়েন্ট প্রজেক্টের মাধ্যমে তিনি স্তরে স্তরে বুঝিয়ে দেন কেন্দ্রের পদক্ষেপের দিকগুলি।

পরবর্তী প্রজন্মের জিএসটিতে বাংলার বিশেষভাবে লাভ হবে বলে ব্যাখ্যা করেন নির্মলা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহ বাংলার শান্তিনিকেতনের চর্মশিল্প বিশেষভাবে লাভবান হবে বলে জানান সীতারামন। বাঁকুড়ার টেরাকোটা ও মৃৎশিল্প সামগ্রীর দাম ৫ শতাংশ স্তরে নামিয়ে আনা হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ছৌ মুখোশ, দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডীর ক্ষুদ্রশিল্প, বর্ধমানের হস্তকলাশিল্প অর্থাৎ শোলার কারিগরদের সামগ্রী ৫ শতাংশ, নকশিকাঁথার শিল্পীরা, মালদহের আম, দার্জিলিংয়ের চা শিল্প, চটের ব্যাগ, হোসিয়ারি ও রেডিমেড পোশাক শিল্পও এই জিএসটির ফলে লাভবান হবে।


```